Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ডিসকাস থ্রো-তে ব্রোঞ্জ জয়ের জন্য সীমাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৬ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সীমাকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রী মোদী বলেন, তাঁর এই সাফল্য ভারতকে গর্বিত করেছে এবং দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করেছে। 

শ্রী মোদী এক্স হ্যান্ডলে বলেছেন:

“৫৮.৬৫ মিটারের সেরা থ্রো-এর মাধ্যমে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সীমাকে অভিনন্দন। তাঁর এই সাফল্য ভারতকে গর্বিত করেছে এবং আমাদের দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে তাঁর আরও সাফল্য কামনা করি এবং শুভেচ্ছা জানাই। 

#CWG2026”

SC/MP/SB