Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েল্‌থ গেমসের পদক জয়ীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

কমনওয়েল্‌থ গেমসের পদক জয়ীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

কমনওয়েল্‌থ গেমসের পদক জয়ীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

কমনওয়েল্‌থ গেমসের পদক জয়ীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী


সদ্য সমাপ্ত কমনওয়েল্‌থ গেমসে পদক জয়ী ক্রীড়াবিদদের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এই গেমসে পদক জয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানান এবং যাঁরা পদক পাননি, তাঁদের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন।

তিনি বলেন, ক্রীড়া আঙিনায় যে কোন সাফল্য প্রত্যেককেই উৎসাহিত করে।পদক জয়ী ক্রীড়াবিদদের বলেন, তাঁদের সাফল্য ক্রীড়াক্ষেত্রে ভারতের মর্যাদা বাড়িয়েছে। বিশ্ব ক্রীড়া আঙিনায় যখনই কোনও ভারতীয় খেলোয়াড় জয়ী হন, তখনই ভারতের পতাকা ঊর্ধ্বে ওঠে।

শ্রী মোদী আরও বলেন, বর্তমানে একজন অ্যাথলিটের খেলোয়াড় জীবন কয়েক দশক পর্যন্ত বিস্তৃত। এ প্রসঙ্গে তিনি সংসদ সদস্য মেরি কম-এর উদাহরণ দেন যিনি এখনও আন্তর্জাতিক ক্রীড়ায় স্বর্ণ পদক জিতে চলেছেন। এ প্রসঙ্গে পুল্লেলা গোপীচাঁদের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাপক সাফল্যমণ্ডিত খেলোয়াড়ী জীবন শেষে তিনি এখন বিভিন্ন ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও দেখাশোনায় যুক্ত রয়েছেন।

বর্তমান ক্রীড়াবিদদের জন্য মেধা, প্রশিক্ষণ, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি মানসিক শক্তিও অত্যন্ত জরুরি বলে শ্রী মোদী অভিমত প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি যোগাভ্যাসের উপকারিতার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রীড়াবিদকে তাঁদের শৈশবের গুরু, পৃষ্ঠপোষক ও প্রশিক্ষকদের কথা স্মরণে রেখে এঁদের সঙ্গে যোগাযোগ রাখার আর্জি জানান।

নতুন দিল্লীর লোককল্যাণ মার্গ-এ আয়োজিত এই আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কর্ণেল রাজ্যবর্ধন সিং রাঠোর।

CG/BD/DM/