Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

করসংক্রান্ত বিষয়ে ভারত-সামোয়া তথ্য বিনিময় : চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয়মন্ত্রিসভার


করসংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময়ের লক্ষ্যে ভারত ও সামোয়ার মধ্যে এক চুক্তি স্বাক্ষরেরপ্রস্তাব আজ অনুমোদিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকে নেতৃত্ব দেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। চুক্তিটি স্বাক্ষরিত হলে কর সংক্রান্ত বিষয়েআরও বেশি করে তথ্য বিনিময় সম্ভব হয়ে উঠবে। এর ফলে, কর এড়িয়ে চলা এবং কর ফাঁকিদেওয়ার প্রবণতা কার্যকরভাবে রোধ করা যাবে।

ভারত ওসামোয়ার মধ্যে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ফলে আর্থিক কোনও দায়বদ্ধতা থাকছে নাকোনও পক্ষেরই। তবে, ব্যতিক্রমী ক্ষেত্রগুলিতে ব্যয়ের মাত্রা ৫০০ মার্কিন ডলারঅতিক্রম করলে তা বহন করবে ভারত।

PG/SKD/SB