Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

করোনা ভাইরাস মোকাবিলায় জোরালো পদক্ষেপ নিতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোরালো পদক্ষেপ নিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা গোষ্ঠীভুক্ত (সার্ক) দেশগুলিকে জোরালো নীতিকৌশল গ্রহণ করতে বলেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নীতিকৌশল নিয়ে আলোচনা এবং এই বিশ্বে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সার্কভুক্ত দেশগুলির একত্রিতভাবে দৃষ্টান্ত স্থাপন করারও তিনি পরামর্শ দেন।

একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট জনসংখ্যার সিংহভাগ মানুষই দক্ষিণ এশিয়ায় বসবাস করেন। এই অঞ্চলের মানুষদের সুস্বাস্থ্যের বিষয়টি তাই নিশ্চিত করতে হবে। কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।

CG/CB/SB