পিএমইন্ডিয়া
কর্ণাটকের বেশ কিছু অংশ বন্যা কবলিত হয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী স্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি কর্ণাটকের বন্যা পরিস্থিতি নিয়ে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী কুমারস্বামীর সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। পাশাপাশি, শ্রী মোদী ঐ রাজ্যকে সমস্ত ধরণের ত্রাণ সাহায্যেরও আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বন্যা কবলিত সকল মানুষজনের নিরাপত্তা এবং সুস্থিতির জন্য প্রার্থনা করেছেন।
CG/SSS/SB
Spoke to Karnataka CM Shri @hd_kumaraswamy Ji regarding the flood situation in parts of the state. Extended all possible support in the rescue and relief operations. I pray for the safety and well-being of those in the flood affected areas. @CMofKarnataka
— Narendra Modi (@narendramodi) August 19, 2018