Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কর্ণাটকের বেঙ্গালুরু’তে দেওয়াল ধ্বসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেঙ্গালুরুতে দেওয়াল ধ্বসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলিকে তাঁর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন:

“কর্ণাটকের বেঙ্গালুরুতে দেওয়াল ধ্বসে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা: প্রধানমন্ত্রী”।

 

SC/PM/SB