Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় পাঞ্জাব এবংহরিয়ানার রাজ্য প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর অভিনন্দন


কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব এবংহরিয়ানার রাজ্য প্রতিষ্ঠা দিবসে ঐ রাজ্যগুলির অধিবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“উন্নয়নের লক্ষ্যে একের পরএক নতুন নতুন কীর্তি স্থাপন করে চলেছে মধ্যপ্রদেশ। এই রাজ্যের প্রতিষ্ঠা দিবসেরাজ্যবাসীকে জানাই বিশেষ অভিনন্দন।

ছত্তিশগড় হল প্রাকৃতিকসৌন্দর্যে ভরপুর একটি রাজ্য । তার প্রতিষ্ঠাদিবসে রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।

প্রগতির নিত্য নতুনদৃষ্টান্ত স্থাপন করে চলেছে হরিয়ানা। এই রাজ্যের সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা দিবসেরাজ্যবাসীকে জানাই আমার শুভ কামনা।

অনুরূপভাবে, কর্ণাটক, কেরল ওপাঞ্জাবের অধিবাসীদেরও রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়েছেন প্রধানমন্ত্রী”।

PG/SKD/ SB…