পিএমইন্ডিয়া
দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতি দানে পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে ভারত ও কাতার। আজ এই মর্মে একটি মউ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
এই মউ স্বাক্ষরের সুবাদে দু’দেশের মধ্যে কর্মী বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কাতারে ভারতীয়দের চাকরির সুযোগ সম্পর্কিত সুযোগ সম্প্রসারিত হবে।
PG/SKD/SB/S