পিএমইন্ডিয়া
কর্মী পরিচালনা ও গণ প্রশাসনের বিষয়ে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্থাপনের সমঝোতা পত্র স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিয়েছে।প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবারের বৈঠকে কয়েকটি বিশেষ ক্ষেত্রের প্রশাসনিক কাজে উন্নতি আনার জন্য এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।কর্মীবর্গ ও কর্মক্ষেত্র, জন-পরিষেবা, মানব সম্পদ পরিচালনা, সরকারি ক্ষেত্রের সংস্কার, নেতৃত্বদানের ক্ষমতা গঠন ও ই-শাসন বা ডিজিট্যাল শাসনের ক্ষেত্রগুলিতে চলতি ব্যবস্থাপনায় বিকাশের লক্ষ্যে দুটি দেশ সহযোগিতা করবে।
****
CG/SC