Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কর সংগ্রহের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত-ব্রুনেই দারুসালাম চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


কর সংগ্রহের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও ব্রুনেই দারুসালাম-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ স্থির হয়েছে যে কর ফাঁকি ও কারচুপির ঘটনাকে কার্যকরভাবে দমন করার লক্ষ্যে ঐ চুক্তির আওতায় পরস্পরের মধ্যে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে ভারত ও ব্রুনেই। এর ফলে, দু’দেশেরই করবাবদ রাজস্ব অর্জনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দু’দেশেরই ব্যয় সংক্রান্ত কোনরকম বাধ্যবাধকতা থাকবে না। তবে, চুক্তির ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন কোন ক্ষেত্রে যদি অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ৫০০ মার্কিন ডলার অতিক্রম করে যায়, সেক্ষেত্রে তা বহন করবে ভারত সরকার।

CG/SKD/DM/…