পিএমইন্ডিয়া
কলকাতারহিন্দুস্তান কেবল্স লিমিটেড (এইচসিএল) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয়মন্ত্রিসভা।
আজ এখানেপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেএই মর্মে এক প্রস্তাব অনুমোদন করা হয়। ২০০৭-এর বেতনক্রম অনুযায়ী সংস্থার কর্মীদেরআকর্ষণীয় ভিআরএস/ভিএসএস প্যাকেজ দানের সিদ্ধান্ত নেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে। তবেযতদিন না সংস্থাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কর্মীদের স্বেচ্ছাবসরপ্রকল্প চালু হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁদের বেতন ও পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা চালুরাখা হবে। এপ্রিল, ২০১৫ থেকে সরকার তাঁদের এই বেতন ও পারিশ্রমিকের দায় বহন করবে।
এইচসিএলবন্ধ করে দিতে সরকারের নগদ ব্যয় হবে ১,৩০৯ কোটি ৯০ লক্ষ টাকা। নগদ ছাড়া অন্যান্যখাতে খরচের পরিমাণ দাঁড়াবে ৩,৪৬৭ কোটি ১৫ লক্ষ টাকা।
প্রসঙ্গতউল্লেখ্য, ২০০৩-এর জানুয়ারি মাস থেকে এই সংস্থার উৎপাদন সংক্রান্ত কাজকর্ম বন্ধরয়েছে। কর্মীরা ১৯৯৭-এর বেতনক্রম পাওয়ার যোগ্য। কিন্তু বেতন ও পারিশ্রমিকের অভাবেসংস্থার কর্মীরা বর্তমানে প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন। এই অবস্থায় সরকারের পক্ষথেকে ভিআরএস/ভিএসএস প্রকল্প চালু হলে কর্মীরা তাঁদের আর্থিক দূরবস্থা কাটিয়ে উঠতেপারবেন বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, অবসরগ্রহণের পর তাঁরা অন্যত্রকর্মসংস্থানের সুযোগও লাভ করতে পারেন। সংস্থাটি বন্ধ করে দেওয়া হলে তার মুল্যবানসম্পদগুলি উৎপাদনশীল কাজে ব্যবহার করা হবে।
PG/SKD/DM