Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কলকাতা সহ আরও চারটি শহরে জাতীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে ৪৭৯৯ কোটি টাকার ব্যয় বরাদ্দ অনুমোদিত


কলকাতা, পুণে, মোহালি, ভূপাল এবং তিরুবনন্তপুরমে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংক্রান্ত পাঁচটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে ৪৭৯৯ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই ব্যয় বরাদ্দের বিষয়টি চূড়ান্ত হয়।এর আগে, প্রাথমিকভাবে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে ২,৫০০ কোটি টাকার ব্যয় বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন লাভ করে।

নির্মীয়মান এই প্রতিষ্ঠানগুলি স্নাতক স্তরের নীচে এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার বিষয়গুলিকে একই ছাতার নীচে নিয়ে এসে সমন্বয়সাধন করবে।গবেষণার উপযোগী পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন জাতীয় গবেষণাগার এবং অন্যান্য গবেষণা সংস্থার সঙ্গে মতবিনিময় করবে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি।এছাড়াও, সুদক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মেধা-সম্পদ গড়ে তোলার কাজেও এই সমস্ত জাতীয় প্রতিষ্ঠান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

PG/SKD/SB