পিএমইন্ডিয়া
নয়াদিল্লিতে রামকৃষ্ণ মিশনের কল্যাণমূলক কাজকর্মের প্রসার ও অগ্রগতিতে সহায়তা করতে পাহাড়গঞ্জে ৮২ বর্গমিটার জমি মিশনকে ব্যবহারের অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ বিষয়টি অনুমোদিত হয়।
উল্লেখ্য, নয়াদিল্লির কৃষ্ণ মার্কেট এলাকায় রামকৃষ্ণ মিশনের যে প্রকল্প রয়েছে তার সম্প্রসারণে ঐ ৮২ বর্গমিটার পরিমাণ জমি ব্যবহারের জন্য আবেদন জানানো হয় মিশনের পক্ষ থেকে। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কল্যাণমূলক কাজে ঐ জমি ব্যবহার করা হবে বলে মিশনের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। বর্তমানে ঐ খালি জমিটিতে বেআইনি কার্যকলাপের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ঐ জমিটি রামকৃষ্ণ মিশনকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
PG/SKD/DM/