Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সাথে ক্রীড়া ক্ষেত্রে ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে স্বাক্ষরিত চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন


কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সাথে ক্রীড়া ক্ষেত্রে ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা পত্র জনসমক্ষে প্রচারের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক আজ অনুমোদন দিয়েছে | এই সমঝোতা পত্র ২০১৫-র জুলাই মাসে স্বাক্ষরিত হয়েছিল |

ক্রীড়া ক্ষেত্রে ভারত ও কাজাখস্তান এবং ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিময় ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া মেডিসিন এবং প্রশিক্ষণ কৌশল ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে | আন্তর্জাতিক প্রতিযোগিতার আঙ্গিনায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের উন্নতি সাধনেও এর ফলে সুফল পাওয়া যাবে |

SC/JC/AGT/S