পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কাতারের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাতারের আমিরের সঙ্গে তিনি আঞ্চলিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন:
“আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছি। তাঁকে এবং কাতারের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি।
কাতারের পাশে থাকার আমাদের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করার পাশাপাশি এই অঞ্চলের শক্তি পরিকাঠামোর উপর আক্রমণের তীব্র নিন্দা করেছি।
ভারতীয়দের সহায়তা প্রদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি এবং এই অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব বিরাজ করবে বলে আশা প্রকাশ করেছি।
আমরা হরমুজ প্রণালীর সুরক্ষা ও জাহাজের অবাধ চলাচলের পক্ষে।”
SC/MP/SB
Spoke with my brother, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar, and conveyed warm Eid greetings to him and the people of Qatar.
— Narendra Modi (@narendramodi) March 19, 2026
Reiterated that we stand in solidarity with Qatar and strongly condemn the attacks on the region’s energy infrastructure.
Expressed…