Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কাদরী গোপালনাথের প্রয়াণে প্রধানমন্ত্রী শোকাহত


বিখ্যাত কর্ণাটকী সঙ্গীতজ্ঞ শ্রী কাদরী গোপালনাথের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ কাদরী গোপালনাথের শিল্পকর্ম ছিল অনবদ্য। ব্যতিক্রমী অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিভাবান এই শিল্পী কর্ণাটকী সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর শিল্পকর্ম বিশ্বজুড়ে জনপ্রিয়। তাঁর প্রয়াণে আমি শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং গুনমুগ্ধ ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। “