Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কাবুলে নতুন করেগড়ে তোলা স্টর প্যালেসের উদ্বোধন : ভিডিও সম্মেলনে বক্তব্য প্রধানমন্ত্রীর

কাবুলে নতুন করেগড়ে তোলা স্টর প্যালেসের উদ্বোধন  : ভিডিও সম্মেলনে বক্তব্য প্রধানমন্ত্রীর


মাননীয় প্রেসিডেন্ট মহম্মদ আশরফ গনি,

মাননীয় বিদেশ মন্ত্রী রাব্বানি

এবং আমার প্রিয় আফগান বন্ধু ও ভাই-বোনেরা

আপনাদের সকলের সঙ্গে এইভাবে আবার যুক্ত হওয়ার ঘটনা নিঃসন্দেহে একটি আনন্দের মুহূর্ত। আফগানিস্তান হল ভারতের নিকটতম প্রতিবেশী। ভারতীয় ও আফগানরা মনে-প্রাণে একে অপরের ঘনিষ্ঠতম বন্ধু।

আমাদেরমৈত্রী সম্পর্কের আরেকটি সাফল্যের ঘটনা উদযাপনের লক্ষ্যে আজ আবার আমরা যুক্ত হলামএকে অপরের সঙ্গে। সফল সহযোগিতার লক্ষ্যে আমাদের যাত্রাপথে এটি হল আরেকটি পদক্ষেপ।

মাননীয়মিঃ গনি,

যৌথউদ্যোগগুলির সফল রূপায়ণের ঘটনা প্রিয় বন্ধুদের সঙ্গে মিলিতভাবে উদযাপনের যে আনন্দআমরা উপভোগ করি, অন্য কোন ঘটনা থেকে ততটা আনন্দ আমরা পাই না। বিগত কয়েক মাস ধরেবিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থাকতে পেরে আপনি এবং আমি উভয়েই বিশেষ ভাগ্যবান।

গতবছর ডিসেম্বরে আফগান সংসদের উদ্বোধনকালে আপনি এবং আফগান জনসাধারণ ছিলেন আমারসঙ্গেই।

আধুনিকআফগানিস্তান গঠনের মূল ভিতটিকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে ঐ উদ্বোধন ছিল আমাদেরযৌথ অঙ্গীকারের এক প্রতীকি ঘটনা । এ বছর মে মাসে স্বাক্ষরিত ভারত-আফগানিস্তান-ইরানসংযোগ করিডর চুক্তিটি হল আমাদের পারস্পরিক অংশীদারিত্বের এক দিকচিহ্ন বিশেষ।

আফগানিস্তানের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের সুস্পস্ট ও সাধারণ সঙ্কল্প প্রতিফলিতহয়েছে ঐ ঘটনার মধ্যে। এর এক মাস পরেই, অর্থাৎ এ বছর জুন মাসে আমরা আবার পারস্পরিকসহযোগিতার মধ্য দিয়ে আফগানিস্তান-ভারত মৈত্রী বাঁধের উদ্বোধন করতে পেরেছি।

সালমাবাঁধ আফগানিস্তানের হেরাট অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে শুধুমাত্র প্রাণসঞ্চারই করবেনা, একইসঙ্গে আফগানিস্তানের সামগ্রিক বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে তা হয়ে উঠবে একটিস্থায়ী ও শক্তিশালী স্তম্ভ বিশেষ।

মাননীয়প্রেসিডেন্ট,

ভিডিও সম্মেলনের মাধ্যমে স্টর প্যালেসের উদ্বোধন আজ এক সম্পূর্ণ পৃথক ঘটনা হলেও অনেক দিকথেকেই তা আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি মৌলিক মাত্রা এনে দিয়েছে। আমারএকথা বলার কারণ হল, আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মূল্যবান দিক এই ঘটনারমধ্য দিয়ে বাস্তবের মাটিতে মূর্ত হয়ে উঠেছে।

স্টর প্যালেস হল বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট। আফগানিস্তানে হিংসা ছাড়া অন্য কিছু যারা বোঝে না, নতুন করে গড়ে তোলা স্টর প্যালেস আফগানিস্তানের গৌরবময় সমৃদ্ধঐতিহ্যের কথা তাদের স্মরণ করিয়ে দেয়।

আফগান সমাজ ব্যবস্থার সৌন্দর্য, সমৃদ্ধি এবং চমৎকারিত্বের এই পুনরুদ্ধার হল আফগান ভাইদেরকাছে এক অবিস্মরণীয় ঘটনা।

আমাদের সম্পর্কের বুনিয়াদ গড়ে উঠেছে এভাবেই। আমাদের পারস্পরিক সম্পর্কের ঐতিহাসিক বন্ধনের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের বর্তমান মৈত্রী সম্পর্ক। প্রাসাদের সুক্ষ্ণ শিল্পকর্মফুটিয়ে তোলার কাজে যে সমস্ত শিল্পী, বিশেষজ্ঞ ও পরামর্শদাতারা দিবারাত্র পরিশ্রমকরেছেন এই কাজের জন্য তাঁরা সকলেই আমার প্রশংসার পাত্র।

বন্ধুগণ,

আফগানিস্তানহল আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু। আমাদের দু’দেশের সমাজ ও জনসাধারণের মধ্যে রয়েছে এক সুপ্রাচীনসম্পর্ক ও যোগাযোগের বন্ধন ।

এইপরিস্থিতিতে আপনাদের মতো একটি গর্বিত জাতিকে যখন সম্মুখীন হতে হয় মদতপুষ্ট হিংসা ওসন্ত্রাসের চ্যালেঞ্জের, তখন তা আমাদের ব্যথিত করে।

আফগানিস্তানেরজনসাধারণকে আমি এই মর্মে আশ্বাস দিতে চাই যে :

· এক সমৃদ্ধ আফগানিস্তান গড়ে তোলার কাজে; এবং

· আপনাদের সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাফিরিয়ে আনার লক্ষ্যে আপনাদের প্রচেষ্টায় সহযোগিতা করতে ১২৫ কোটি ভারতীয় রয়েছেনআপনাদের পাশেই।

আফগানিস্তানেরসঙ্গে আমাদের অংশীদারিত্বের সঙ্কল্প এবং বন্ধুত্বের শক্তি থাকবে চিরকালই অটুট ওঅমলিন ।

পারস্পরিকসহযোগিতা প্রচেষ্টার ক্ষেত্রগুলিতে আমাদের সঙ্কল্পের সাক্ষ্য বহন করছে আজকের এইঘটনাটি।

প্রত্যেকআফগানিস্তানবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির সাফল্যের মধ্য দিয়েআপনাদের সমাজ ব্যবস্থার বিকাশই আমাদের কাম্য।

এইকাজ যতই কঠিন হোক না কেন, সকল আফগানিস্তানবাসীর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভারত সহযোগিতারভিত্তিতে কাজ করে যাবে আপনাদের সঙ্গে ।

মাননীয়প্রেসিডেন্ট,

পরিশেষে,ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটগুলিকে সুরক্ষাদান এবং আফগানিস্তানে কর্মরত ভারতীয়বিশেষজ্ঞদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের।

আমাদেরআফগান ভাইদের আত্মোৎসর্গের কথা বিস্মৃত হওয়ার নয়।

আজএইভাবে আপনার উপস্থিতির জন্য আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে।

ব্যক্তিগতভাবেআবার আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি মিলিত হতে পারব বলে আশা করি।

নবসাজেসজ্জিত স্টর প্যালেস কোন একদিন পরিদর্শন করার সুযোগও আমার ঘটবে এই আশায় রইলাম।

ধন্যবাদ।আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।

PG/SKD/DM/