Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কার্গিল বিজয় দিবসে বীর সেনানীদের উদ্দেশে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী


কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী বীর ভারতীয় সেনানীদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

কার্গিল বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কার্গিল বিজয় দিবসে শেষরক্তবিন্দু পর্যন্ত যে সমস্ত বীর সেনানী ভারতের জন্য লড়াই করে গেছেন তাঁদের প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা ও প্রণতি। তাঁরা বীরের মতোই তাঁদের জীবন উৎসর্গ করেগেছেন। এই ঘটনা আমাদের অনুপ্রাণিত করে ।

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গেই উচিত জবাব দিয়েছেন আমাদের বীরসেনারা। এই ঘটনা অবিস্মরণীয়। ১৯৯৯ সালে ভারতের রাজনৈতিক নেতৃত্ব যে দৃঢ়তার পরিচয় রেখেছিলেনতা কার্গিল বিজয়কে নিশ্চিত করেছে। গর্বের সঙ্গে এই ঘটনা স্মরণ করি আমরা।”

PG/SKD/DM/