Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কালপক্কমে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করায় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ৬ এপ্রিল ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কালপক্কমে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করায় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন:

“ভারত আজ তার অসামরিক পরমাণু শক্তির যাত্রায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল; এর মধ্য দিয়ে আমাদের পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় ধাপটি আরও এগিয়ে গেল।

কালপক্কমে সম্পূর্ণ দেশীয় নকশায় নির্মিত ‘প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর’টি এখন ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করেছে। 

এই অত্যাধুনিক রিঅ্যাক্টরটি নিজে যে পরিমাণ জ্বালানি খরচ করে, তার চেয়েও বেশি  জ্বালানি উৎপাদন করতে সক্ষম, যা আমাদের বৈজ্ঞানিক সক্ষমতার গভীরতা এবং ইঞ্জিনিয়ারদের দক্ষতার বার্তা দেয়। কর্মসূচির তৃতীয় ধাপে আমাদের বিশাল থোরিয়াম ভাণ্ডারকে কাজে লাগানোর লক্ষ্যে এটি একটি অত্যন্ত নির্ণায়ক পদক্ষেপ।

ভারতের পক্ষে এটি এক অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের আন্তরিক অভিনন্দন জানাই।” 

 

SC/MP/AS