Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পুলওয়ামায় কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র জওয়ানদের ওপর হামলার কড়া নিন্দা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “পুলওয়ামায় সিআরপিএফ জওয়নাদের ওপর এই হামলা অত্যন্ত জঘন্য। আমি কাপুরুষোচিত এই হামলার কড়া নিন্দা করছি। আমাদের সাহসী নিরাপত্তা কর্মীদের এই আত্মবলিদান ব্যর্থ হবে না। সমগ্র দেশ দূঃসাহসী শহীদ এই জওয়ানদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”।

CG/BD/SB