পিএমইন্ডিয়া

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট শ্রী সুরনবে শারিপভিচ জীনবেকভ।
সাংহাই কোয়াপারেশন অর্গানাইজেশন(এসসিও)-র নেতৃত্বে বর্তমানে রয়েছে কিরগিজস্হান। পাশাপাশি, মধ্য এশিয়ায় ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার-ও এই রাষ্ট্রটি। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি জীনবেখভ কিরগিজস্তানে এসসিও-র শীর্ষ সম্মেলন উপস্হিত থাকার জন্য অনুরোধ জানান এবং আগামী ১৩-১৫ জুন দ্বিপাক্ষিক সফরে শ্রী মোদীকে সরকারি আমন্ত্রণ জানান।
ভারত ও কিরগিজস্তানের মধ্যে উষ্ণ মৈত্রীপূর্ণ সম্পর্ক থাকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহয়োগিতা বাড়ানোর ব্যাপারে-ও সওয়াল করেন। পাশাপাশি, তাঁকে কিরগিজস্তান সফরের আমন্ত্রণ জানানোর জন্য কিরগিজস্তানের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
SSS/NS/…