Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কুড়ানকুলাম পরমাণু শক্তি উৎপাদন প্রকল্পের ১ নম্বর ইউনিটটি উৎসর্গ করার মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

কুড়ানকুলাম পরমাণু শক্তি উৎপাদন প্রকল্পের ১ নম্বর ইউনিটটি উৎসর্গ করার মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

কুড়ানকুলাম পরমাণু শক্তি উৎপাদন প্রকল্পের ১ নম্বর ইউনিটটি উৎসর্গ করার মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য


মাননীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,

তামিলনাডুর মুখ্যমন্ত্রী মাননীয়া জয়ললিতাজি,

মন্ত্রী সুষমা স্বরাজজি,

মন্ত্রীপন রাধাকৃষ্ণণ,

প্রিয়বন্ধুরা,

নমস্কার,

বনক্কম,

প্রকৃতঅর্থেই আজ একটি বিশেষ দিন।

আজকের এই দিনটিতে মাননীয় পুতিন এবং আমি কুড়ানকুলাম পরমাণু প্রকল্পের ১ নম্বর ইউনিটটি উৎসর্গ করে সম্মানিত বোধ করছি।

এইঅনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রেসিডেন্ট পুতিনের কাছে।

একইসঙ্গে, আমি আনন্দিত যে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতাজি এই উপলক্ষে আজ এখানে উপস্থিত আমাদের মাঝে।

বন্ধুগণ,

কুড়ানকুলাম১ নম্বর ইউনিটটি উৎসর্গ করার মধ্য দিয়ে ভারত-রাশিয়া সম্পর্কের এক ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হল।

এই প্রকল্পের সফল রূপায়ণ শুধুমাত্র আমাদের বিশেষ এবং সহযোগিতামূলক কৌশলগত অংশীদারিত্বের একটি নজির মাত্র নয়।

আমাদের অটুট মৈত্রী সম্পর্কের এ এক উৎসব পালনের মূহুর্ত।

এরমধ্য দিয়ে এই ক্ষেত্রটিতে আমাদের সহযোগিতামূলক সম্পর্কের পথ চলা শুরু হল মাত্র।

সাধারণভাবে অনেকেই হয়তো জানেন না যে, ১ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কুড়ানকুলাম ১নম্বর ইউনিটটি হল ভারতের একমাত্র বৃহত্তম বৈদ্যুতিক শক্তি উৎপাদন ইউনিট।

আগামীবছরগুলিতে আমাদের উচ্চাকাঙ্খামূলক পরমাণু শক্তি উৎপাদন সহযোগিতাকে আরও এগিয়ে নিয়েযেতে আমরা কৃতসংকল্প।

শুধুমাত্র কুড়ানকুলামেই ১ হাজার মেগাওয়াটের আরও ৫টি ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছি আমরা।

আমাদের সহযোগিতার এই যাত্রাপথে পরপর অনেকগুলি বড় ধরণের বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ে তুলবআমরা।

বন্ধুগণ,

আজকেরএই অনুষ্ঠান হল ভারত ও রাশিয়ার বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং কলাকুশলীদের নিয়ে গড়েতোলা টিমের পক্ষেও এক আনন্দঘন উপলক্ষের মূহুর্ত।

তাঁদেরকঠোর শ্রম ও নিষ্ঠাকে আমি সম্মান জানাই; শ্রমের ফসল উৎপাদনের জন্য আমি অভিনন্দনওজানাই তাঁদের।

বন্ধুগণ,

ব্যাপকপ্রযুক্তিগত উন্নয়ন এবং ক্রমপ্রসারমান অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়েই রচিত হয়েছেমানব প্রচেষ্টার ক্রমবিকাশের কাহিনী।

কিন্তুএকথাও আমাদের অজানা নয় যে, তাতে পরিবেশের ওপর চাপও পড়েছে যথেষ্ট।

ভারতসম্পর্কে আমার চিন্তাভাবনার মূলে রয়েছে, মাতা বসুন্ধরার প্রতি সম্ভ্রমপূর্ণ আচরণঅক্ষুণ্ণ রেখেই অর্থনৈতিক বিকাশের সাফল্যকে নিশ্চিত করা।

শিল্পসমৃদ্ধির চালিকাশক্তিতে আমরা যুক্ত করেছি দূষণমুক্ত জ্বালানি সম্ভার।

ভারতেরদূষণমুক্ত জ্বালানি উৎপাদনের নিরন্তর প্রচেষ্টায় কুড়ানকুলাম ১ নম্বর ইউনিটটি হল একগুরুত্বপূর্ণ সংযোজন।

সবুজায়নেরপথে সমৃদ্ধি সম্ভব করে তোলার উপায় অনুসন্ধানের লক্ষ্যে এটি আমাদের যৌথ অঙ্গীকারেরএক প্রতীক বিশেষ।

মাননীয় প্রেসিডেন্ট পুতিন,

পরমাণুশক্তি উৎপাদনে আমাদের যৌথ প্রচেষ্টার সাফল্য আমাদের পারস্পরিক সহযোগিতারই একগৌরবময় প্রাপ্তি।

শুধুতাই নয়, আমাদের সম্পর্ককে অটুট ও গতিশীল রাখতে এ হল আমাদের এক সাধারণ সংকল্প।

সর্বোপরি,আমাদের পারস্পরিক সম্পর্কের বিষয় ও চরিত্রের পরিবর্তনে আপনার ব্যক্তিগত প্রতিশ্রুতি, নিরন্তর সমর্থনএবং বলিষ্ঠ নেতৃত্বই প্রতিফলিত হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে।

এজন্যমিঃ প্রেসিডেন্ট আমি কৃতজ্ঞ আপনার কাছে।

আপনাদেরমহান রাষ্ট্রের জনসাধারণের সঙ্গে খুব স্বাভাবিকভাবে এবং যথেষ্ট স্বাচ্ছন্দ্যেরসঙ্গেই এক বিশেষ সম্পর্কে যুক্ত রয়েছেন ভারতের জনসাধারণ।

সেইসঙ্গে, ব্যক্তিগতভাবে আমাদের এই মৈত্রী সম্পর্ককে সর্বদাই বিশেষ মূল্যবান বলে মনেকরি আমি।

সুতরাং,কুড়ানকুলাম বিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর ইউনিটটি আমাদের মৈত্রীপূর্ণ সহযোগিতাসম্পর্কের শক্তি ও উৎসাহের প্রতি উৎসর্গ করার জন্য আজ এক সঠিক মূহুর্তে এখানেমিলিত হয়েছি আমরা।

ভারত-রাশিয়ামৈত্রী সম্পর্ক দীর্ঘজীবী হোক!

প্রকল্পউৎসর্গ করার কাজে আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি আরও একবার ধন্যবাদ জানাই মাননীয়পুতিনকে।

একইসঙ্গে, এখানে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইজয়ললিতাজিকে।

ধন্যবাদজানাই আপনাদের সকলকেই।

অনেকঅনেক ধন্যবাদ।

PG/SKD/SB