Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কুয়ালা লামপুরে মালয়েশিয়ারপ্রধানমন্ত্রীর সঙ্গে যুগ্মভাবে ‘দি ইকনমিক টাইমস এশিয়ান বিজনেস লিডার্স কনক্লেভ২০১৬’-এর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ (ভিডিও কনফারেন্সে)


মহামান্য দাতো শ্রী মহম্মদনাজিব, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, 

ইকনমিক টাইমস এর পরিচালনসদস্যগণ, 

ভদ্রমহিলা ও ভদ্রমহদয়্গণ! 

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীরসঙ্গে যুগ্মভাবে ‘দি ইকনমিক টাইমস এশিয়ান বিজনেস লিডার্স কনক্লেভ ২০১৬’ এর উদ্বোধনকরতে পারাটা গভীর আনন্দের বিষয়| 

এই কনক্লেভের জন্য ইকনমিকটাইমস কুয়ালা লামপুরকে বাছাই করায় বাণিজ্যিক ও ব্যবসায়িক গন্তব্য হিসেবেমালয়েশিয়ার গুরুত্বই প্রমাণ করে| 

এই কনক্লেভের জন্য রইলো আমারবিশেষ শুভাকাঙ্ক্ষা!  

 

বন্ধুগণ, 

মহামান্য প্রধানমন্ত্রীরনেতৃত্বাধীনে মালয়েশিয়া ২০২০ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাওয়ার লক্ষ্যেএগিয়ে যাচ্ছে| 

  বিশ্বের এই আর্থিক অবস্থার মধ্যেও মালয়েশিয়াস্থিতিস্থাপকতা দেখিয়েছে| 

 ভারত ও মালয়েশিয়ার কালাতীত বন্ধন বিশাল সংখ্যারভারতীয়ের উপস্থিতিতে আরও শক্তিশালী হয়েছে| 

আমাদের ঐতিহাসিক সংযোগেরসাম্প্রতিক প্রতীক হচ্ছে কুয়ালা লামপুরের প্রাণকেন্দ্রে তরানা গেট, যা দুই মহানজাতি ও দুই মহান সংস্কৃতিকে সংযুক্ত করছে| 

বর্তমান সময়ে আমরা এক কৌশলগতঅংশিদারিত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি| 

গত বছর নভেম্বর মাসেমালয়েশিয়ায় আমার সফর বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই কৌশলগত অংশিদারিত্বকে বিভিন্নক্ষেত্রে আরও শক্তিশালী করেছে|  

মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্টসম্পর্ক আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির সাফল্যের জন্য অপরিহার্য| 

প্রকল্প উন্নয়ন তহবিল ও ঋণসহ ভারতের নানা উদ্যোগ ভারত-আসিয়ান সহযোগিতায় বিশাল প্রেরণা যোগাচ্ছে| 

বন্ধুগণ, 

আসিয়ান দেশগুলির নেতাগণ এইঅঞ্চলের দেশগুলোর মধ্যে আরও বেশি সংহতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন| 

তাই এশিয়ার ব্যবসায়ী নেতাদেরএকসঙ্গে নিয়ে আসার এই উদ্যোগ সঠিক সময়েই হয়েছে| 

আমি অনেক সময়েই বলেছি যে,একবিংশ শতাব্দী হচ্ছে এশিয়ার শতাব্দী| 

এশিয়া—যেখানে কাজ করারজন্য হাত, আশ্রয় দেওয়ার জন্য বাড়ি এবং নেতৃবৃন্দের কাছে শেখার মত নম্রতা রয়েছে| 

বিশ্বের প্রতিকূল ও অনিশ্চিতআর্থিক আবহওয়ায় এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনা এক আশার আলো| 

বন্ধুগণ, 

ভারত বর্তমানে এক অর্থনৈতিক রূপান্তরেরসাক্ষী হচ্ছে| 

ভারত এখন শুধুমাত্র বিশ্বেরএক দ্রুত ক্রমবর্ধমান বিশাল অর্থনীতির দেশই নয়, বিভিন্ন ক্ষেত্রে এর উদ্যোগেরদ্বারাও এখন চিহ্নিত| যার মধ্যে রয়েছে: 

-ব্যবসা করার স্বাচ্ছন্দ্য 

-স্বচ্ছ ও সুদক্ষ প্রশাসনতৈরি 

-নিয়ন্ত্রণের অত্যধিক বোঝাকমানো| 

বর্তমানে সম্পূর্ণ ব্যবস্থাকেকালো টাকা ও দুর্নীতি থেকে মুক্ত করাই আমার কর্মসূচির মধ্যে প্রধান| 

ডিজিট্যালকরণ এবং জি.এস.টি.’রসূচনা করার পরপরই এটা শুরু হয়েছে| 

আমাদের এই প্রচেষ্টা বিভিন্নসূচকে বিশ্বে ভারতের স্থান(রেঙ্কিং) থেকে স্পষ্ট হয়ে উঠছে| 

বিশ্বব্যাঙ্কের বাণিজ্যেরস্বাচ্ছন্দ্যের প্রতিবেদনে আমাদের রেঙ্ক উপরের দিকে উঠেছে| 

আমরা ব্যবসায়িক পদ্ধতিতেবিশ্বের প্রথম স্থানের সঙ্গে আমাদের দূরত্বকে দ্রুততার সঙ্গে কমিয়ে আনছি| 

ইউ.এন.সি.টি.এ.ডি.-এরপ্রকাশিত ২০১৬ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে ২০১৬-১৮ এর জন্য শীর্ষ সম্ভাব্যঅর্থনীতির গন্তব্য স্থানের মধ্যে আমরা তৃতীয়| 

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবালকম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৫-১৬ এবং ২০১৬-১৭’-তে আমাদের রেঙ্ক ৩২ স্থান উপরে এসেছে| 

আমরা ‘গ্লোবাল ইনোভেশনইনডেক্স ২০১৬’-তে ১৬ স্থান এবং বিশ্ব ব্যাঙ্কের ‘লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্স২০১৬’-তে ১৯ স্থান উপরে উঠে এসেছি| 

আমরা প্রত্যক্ষ বিদেশিবিনিয়োগ অর্থাৎ এফ.ডি.আই.-এ নতুন ক্ষেত্র উন্মুক্ত করেছি এবং বর্তমানক্ষেত্রগুলিরও সীমা (ক্যাপ) বৃদ্ধি করেছি| 

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেরপ্রধান ক্ষেত্রগুলি সংস্কারে আমাদের সমন্বিত উদ্যোগ বজায় রয়েছে এবং বিনিয়োগেরশর্তাবলীর সরলীকরণ হয়েছে| 

এর ফলাফল সবাই দেখতে পাচ্ছে| 

গত আড়াই বছরে সর্বমোটপ্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ফেলেছে| 

এখন পর্যন্ত সর্বোচ্চপ্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ গত বছর হয়েছে| 

গত দুটি অর্থিক বছরে এফ.ডি.আই.ইকুইটি ইনফ্লোর বৃদ্ধি এর আগের দু’টি আর্থিক বছরে তুলনায় ৫২ শতাংশ বেশি| 

যেসব ক্ষেত্রে এফ.ডি.আই.আসছে তার উত্স ও ক্ষেত্র বহুধা বিস্তৃত| 

আমাদের ‘মেক ইন ইন্ডিয়া’উদ্যোগ যা এ বছর তার দ্বিতীয় জয়ন্তী বর্ষ উদযাপন করছে, এর লক্ষ্য হচ্ছে ভারতকেনির্মাণ, নক্সা ও উদ্ভাবনায় বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করা| 

আমাদের কিছু সাফল্যকে আমিতুলে ধরতে চাই: 

আমরা এখন বিশ্বের ষষ্ঠবৃহত্তম উত্পাদক দেশ হয়েছি| 

উত্পাদন ক্ষেত্রে আমাদেরসর্বমোট মূল্যযুক্ত ২০১৫-১৬ সালে ৯.৩ শতাংশ রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে| 

গত দুই বছরে ৫১ টি কোল্ডচেইন প্রজেক্ট-এর কাজ শেষ হয়েছে এবং ছয়টি মেগা ফুড পার্ক ২০১৪ থেকে খোলা হয়েছে; 

১৯টি নতুন টেক্সটাইল পার্কতৈরির অনুমোদন হয়ে গেছে এবং বর্তমান টেক্সটাইলস পার্কগুলিতে গত দুটি অর্থবছরে ২০০টি নতুন উত্পাদন কেন্দ্র তৈরি হয়েছে| 

এই বছর ভারতে মোবাইল ফোননির্মাণ কেন্দ্রের সংখ্যার ৯০ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে; 

বিশ্বের বড় বড় মোটরগাড়িনির্মাণ কোম্পানিগুলি বেশকিছু নতুন অ্যাসেম্বলি লাইন ও গ্রিনফিল্ড ইউনিট স্থাপনকরেছে| 

বন্ধুগণ, 

ভারতে ‘বাণিজ্যেরস্বাচ্ছন্দ্য’ সুনিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা নিয়মবিধি ও পরিকাঠামো সহব্যাপক ও বহুধা বিস্তৃত| 

আমি এটা উল্লেখ করতে পেরেআনন্দিত যে: 

পণ্য ও পরিষেবা করের জন্যসাংবিধানিক সংশোধনী পাশ হয়ে গেছে| 

এটা ২০১৭ সালে কার্যকর হয়েযাবে বলে আশা করা যাচ্ছে| 

আমরা ডিজিট্যাল ও নগদহীন অর্থনীতিরদিকে এগিয়ে যাচ্ছি| 

আমাদের লাইসেন্সরাজদারুণভাবে যুক্তিসঙ্গত করে তোলা হয়েছে| 

আমরা ব্যবসা নথিভুক্তকরণ,ই.এক্স.আই.এম. ছাড়পত্র এবং শ্রম অনুপালনের জন্য সিঙ্গেল উইন্ডো ইন্টারফেসের সূচনাকরেছি| 

জল ও বিদ্যুতের মত প্রয়োজনীয়বিষয়গুলি পাওয়ার ক্ষেত্রে পদ্ধতিকে সরলীকরণ করা হয়েছে| 

বিনিয়োগকারীদের সহায়তা ওপথ-প্রদর্শনের জন্য বিনিয়োগকারী সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে| 

মেক ইন ইন্ডিয়ার সূচনার পরথেকে রাজ্য সরকারগুলির সঙ্গে আমাদের সহযোগিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে| 

২০১৫ সালে বিশ্বব্যাঙ্কেরসহযোগিতায় রাজ্যগুলিকে তাদের বাণিজ্য নীতি ও অনুমোদিত পরিমাপকের ক্ষেত্রে পদ্ধতিরওপর ভিত্তি করে ক্রমতালিকা (রেঙ্ক) করা হয়েছ|  

একে ২০১৬ সালে আরও প্রসারিতকরা হয়েছে| 

মেধা সম্পত্তি নিয়ে ভবিষ্যতকর্মপরিকল্পনার জন্য আমরা প্রথম বারের মত একটি ব্যাপক জাতীয় মেধা সম্পত্তিঅধিকার নীতি গ্রহণ করেছি| 

 আমরা ‘সৃজনশীল ধ্বংস’ (ক্রিয়েটিভডেস্ট্রাকশন)-এর পদ্ধতি শুরু করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি| 

আমরা একে পুনর্বিন্যাস ওবাদ দিয়ে দেওয়া কোম্পানিগুলোর জন্য সহজতর করেছি| 

শোধক্ষমতাহীনতা ও দেউলিয়াকোড প্রনয়ন ও রূপায়ণ হচ্ছে ভারতে বাদ দিয়ে দেওয়ার পদ্ধতি সহজতর করার ক্ষেত্রেবিশেষ পদক্ষেপ| 

বাণিজ্যিক বিরোধ মেটানোরজন্য নতুন বাণিজ্যিক আদালত গঠন করা হচ্ছে| 

পদ্ধতিকে দ্রুত করার জন্যমধ্যস্থতা আইনকে সংশোধন করা হচ্ছে| 

বন্ধুগণ, 

ভারত বর্তমানে যেভাবেউদ্যোগমূলক কাজকর্মের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে, তা এর আগে হয়নি| 

স্টার্ট-আপ হচ্ছে ভারতেপরবর্তী বড় অর্থনৈতিক শক্তি আর তা কোনো বিপ্লবের চেয়ে কম নয়| 

আমাদের স্টার্ট-আপইন্ডিয়া কর্মসূচি এক্ষেত্রে আমাদের সম্ভাবনাকে উন্মুক্ত করার লক্ষ্যেই নেওয়াহয়েছে| 

আমাদের অর্থনৈতিক পদ্ধতিকর্মসংস্থান তৈরি অথবা স্ব-নিযুক্তির সুযোগের জন্য গুরুত্বপূর্ণ কাজকর্মের দিকেইএগিয়ে যাচ্ছে| 

জনতাত্ত্বিক সুফল লাভের জন্যএটাই একমাত্র পদ্ধতি| 

‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগ ও এরনানা উপাদানের মধ্য দিয়ে আমরা বাজারের প্রয়োজন অনুসারে দক্ষতাকে সামঞ্জস্য করারচেষ্টা করছি| 

ভবিষ্যতের যোগ্য পরিকাঠামোতৈরি করাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ| 

আমরা দেশজুড়ে শিল্প করিডোরেরএক পঞ্চভুজ তৈরি করছি| 

দেশজুড়ে সমস্ত বাধা দূর করারক্ষেত্রে বিশেষ দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে| 

সড়ক, রেল, বন্দরগুলিকে উন্নতকরা হচ্ছে| 

এই ধরনের পরিকাঠামোর অর্থযোগাতে আমরা বিদেশি তহবিলের সহযোগিতায় জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিলতৈরি করেছি| 

বন্ধুগণ, 

সংহতির এটাই সময়| 

অকপট হওয়া ছাড়া সংহতি হয়না| 

ভারত সবসময়ই হৃদয়ের দিক দিয়েঅকপট| 

এখন আর্থিক দিক দিয়েও আমরাসবচেয়ে অকপট ও সংহত অর্থনীতিগুলির একটি| 

যারা এখনও ভারতে তাদের যাত্রাশুরু করেনি তাদেরকে আমরা স্বাগত জানাই| 

আমি ব্যক্তিগতভাবে আপনাদেরসুনিশ্চিত করছি যে, আমাকে যখনই আপনাদের প্রয়োজন হবে আমি সেখানে থাকব| 

ভারত শুধুমাত্র এক উন্নতগন্তব্যই নয়; 

ভারতে থাকাটাও সর্বদাই একউত্তম সিদ্ধান্ত| 

আপনাদের ধন্যবাদ!   

A.D.