Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষকদের স্বল্পমেয়াদী কৃষি ঋণদানের জন্যব্যাঙ্কগুলির সুদের ওপর ভর্তুকি : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


২০১৭-১৮অর্থ বছরের জন্য স্বল্পমেয়াদী কৃষি ঋণের ক্ষেত্রে সুদের ওপর ভর্তুকি সহায়তাকর্মসূচিটি আজ অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে । প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এই অনুমোদনদানের সিদ্ধান্ত নেওয়াহয়। এর ফলে, বছরে মাত্র ৪ শতাংশ সুদে এক বছরের মধ্যে ৩ লক্ষ টাকার স্বল্পমেয়াদীশস্য ঋণ গ্রহণ করতে পারবেন দেশের কৃষকরা। এই উদ্দেশ্যে ২০,৩৩৯ কোটি টাকার সংস্থানরেখেছে কেন্দ্রীয় সরকার।

রাষ্ট্রায়ত্তএবং বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্কগুলি ছাড়াও, বিভিন্ন সমবায় ব্যাঙ্ক এবং আঞ্চলিকগ্রামীণ ব্যাঙ্কগুলিও এই কর্মসূচির সুযোগ গ্রহণ করতে পারবে। এছাড়াও, আঞ্চলিকগ্রামীণ ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কগুলিতে পুনর্লগ্নির ক্ষেত্রেও এই ভর্তুকি সহায়তাকর্মসূচির সুযোগ সম্প্রসারিত হবে ন্যাবার্ডের ক্ষেত্রেও। কর্মসূচিটি চালু থাকবে একবছরের জন্য এবং তা রূপায়িত হবে ন্যাবার্ড ও শীর্ষ ব্যাঙ্কের মাধ্যমে।

এইভর্তুকি সহায়তা কর্মসূচির লক্ষ্য হল দেশে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির কাজেকৃষকদের উৎসাহদান। এর আওতায় ভর্তুকি সহায়তাযুক্ত স্বল্পমেয়াদী ঋণের সুযোগ গ্রহণকরতে পারবেন দেশের কৃষিজীবী মানুষ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও বিশেষভাবে উপকৃতহবেন এই বিশেষ কর্মসূচির মাধ্যমে। কারণ, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের কারণেকৃষকরা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ব্যাঙ্কগুলিকে প্রথম বছরের জন্য ২শতাংশ হারে সুদের ওপর ভর্তুকিদানের সংস্থানও রয়েছে এর আওতায় । যদি কৃষকরাএই স্বল্পমেয়াদী ঋণ সময়ে পরিশোধ করতে না পারেন, সেক্ষেত্রে সুদের ওপর ২ শতাংশ হারেভর্তুকি সহায়তা দেওয়া হবে তাঁদের জন্য।

PG/SKD/DM