পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৬ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও গ্রামীণ পরিবর্তন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রযুক্তি ও আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “বাজেটের পর এখন এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ।”
দীর্ঘকালীন উন্নয়ন যাত্রায় কৃষি ক্ষেত্রকে ভারতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, ‘পিএম কিষাণ সম্মান নিধি’ এবং ‘ন্যূনতম সহায়ক মূল্য’ – এর মতো বেশ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন। ন্যূনতম সহায়ক মূল্যে সংস্কারের ফলে কৃষকরা এখন দেড় গুণ বেশি লাভ পাচ্ছেন।
বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ১০ কোটি কৃষক ৪ লক্ষ কোটি টাকারও বেশি পেয়েছেন এবং পিএম ফসল বিমা যোজনায় প্রায় ২ লক্ষ কোটি টাকার বিমার দাবির নিষ্পত্তি করা হয়েছে। খাদ্যশস্য ও ডালের ক্ষেত্রে রেকর্ড উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একুশ শতকের দ্বিতীয় কোয়ার্টারে এক নতুন শক্তি নিয়ে দেশ এগোচ্ছে। আন্তর্জাতিক চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ভারতীয় কৃষিকে রপ্তানিমুখী করার উপর জোর দেন। তিনি বলেন, রপ্তানিমুখী উৎপাদনের ফলে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাঁর কথায়, যদি আমরা একসঙ্গে উচ্চমানের কৃষি উৎপাদন করতে পারি, তবে কৃষি ক্ষেত্রকে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে তোলা সম্ভব হবে। গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে তিনি বিশেষজ্ঞ, শিল্প এবং কৃষকদের মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী বলেন, ভারত মৎস্য উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বর্তমানে দেশে প্রায় ৪.৫ লক্ষ টন মৎস্য চাষ করা হয়ে থাকে। এছাড়া, অতিরিক্ত ২০ লক্ষ টন মৎস্য উৎপাদনেরও সুযোগ রয়েছে। শ্রী মোদী বলেন, ভারত আজ বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদক দেশ। ডিম উৎপাদনে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
টিকা তৈরিতে ভারতের স্বনির্ভরতার কথা উল্লেখ করে জাতীয় গোকুল মিশনের মাধ্যমে প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পশুদের পা এবং মুখের রোগ প্রতিরোধে ইতিমধ্যে প্রায় ১২৫ কোটি ডোজ প্রদান করা হয়েছে। বেসরকারি পুঁজিকে উৎসাহিত করতে পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল গড়ার কাজও শুরু হয়েছে বলে জানান শ্রী মোদী।
তিনি বলেন, কৃষি হ’ল – রাজ্যের আওতাভুক্ত। তাই, রাজ্যগুলিকে তাদের দায়দায়িত্ব পালন করতে হবে।
এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম এবং ডিজিটাল সমীক্ষার ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির ফল তখনই পাওয়া সম্ভব, যখন প্রতিষ্ঠান ও শিল্পোদ্যোগীদের মধ্যে সমন্বয় গড়ে ওঠে। পিএম আবাস যোজনা এবং পিএম গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পগুলির মাধ্যমে গ্রামোন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ‘লাখপতি দিদি’ অভিযানের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, সরকারের লক্ষ্য হ’ল – ২০২৯ সালের মধ্যে এই ধরনের সফল ৩ কোটি মহিলা উদ্যোগী তৈরি করা।
কৃষি ক্ষেত্রে ব্যাপক মজুত ব্যবস্থার পাশাপাশি, উদ্ভাবন ও সরবরাহ-শৃঙ্খল গড়ে তোলার উপরও জোর দেন প্রধানমন্ত্রী।
SC/AB/SB…
This year’s Union Budget gives a strong push to agriculture and rural transformation. Addressing a post-budget webinar on expanding opportunities across the sector.
— Narendra Modi (@narendramodi) March 6, 2026
https://t.co/LPbnWsEZ5C