Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি ওসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে ভারত-পোল্যান্ড সহযোগিতা প্রসারের লক্ষ্যে চুক্তিস্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


কৃষি এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রগুলিতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে চুক্তিবদ্ধ হবে ভারতও পোল্যান্ড। আজ এই মর্মে এক প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা ওমতবিনিময়ের পর চুক্তির বিষয়টিতে অনুমতিদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিতচুক্তির আওতায় কৃষি সম্পর্কিত বিভিন্ন কর্মপ্রচেষ্টাকে অন্তর্ভূক্ত করা হবে। কৃষিপরিস্থিতি, শস্য উৎপাদনের হালফিল অবস্থা, ক্ষতিকর রাসায়নিক প্রভাব এবং সংক্রামকপশুরোগের আশঙ্কাজনিত কারণে উৎপাদন হ্রাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও তথ্যবিনিময়ের সুযোগ ঘটবে প্রস্তাবিত চুক্তির আওতায়। এছাড়াও, একে অন্যের দেশে কৃষি মেলাও প্রদর্শনী, আলোচনাচক্র ও সম্মেলন ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ পাবে চুক্তিস্বাক্ষরের পরবর্তী পর্যায়ে। সুযোগ থাকবে কৃষি ও কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েরও। কৃষি বাণিজ্য ও বিপণনের সুযোগও লাভ করবেভারত ও পোল্যান্ড এই দুটি দেশ।

প্রস্তাবিতচুক্তির আওতায় দু’দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠনেরও উল্লেখরয়েছে। চুক্তি রূপায়ণকালে সহযোগিতার চিন্তাভাবনা ও পরিকল্পনা এবং প্রয়োজনীয়সমাধানের উপায় খুঁজে দেখবে এই যৌথ কর্মীগোষ্ঠী।

PG/SKD/SB