পিএমইন্ডিয়া
নমস্কার!
বাজেটের পর বাজেট সম্পর্কিত এই ওয়েবিনারে আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার সরকারের তৃতীয়বারের শাসনকালে এটি প্রথম বাজেট। বাজেটের আগে সংশ্লিষ্ট সব পক্ষের পরামর্শ বাজেট তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন্ধুগণ,
উন্নত ভারতের লক্ষ্যে এগোনোর অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট। আমরা সকলে এমন এক ভারত গড়ার লক্ষ্যে একত্রিত হয়েছি, যেখানে কৃষকরা সমৃদ্ধ হবেন এবং তাঁদের ক্ষমতায়ন করা হবে। আমাদের লক্ষ্য হল, কোনও কৃষকই যেন পিছিয়ে না থাকেন এবং প্রত্যেক কৃষককে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা। ছয় বছর আগে পিএম কিষাণ নিধি যোজনা রূপায়িত করা হয়েছিল। এই প্রকল্পে কৃষকরা এ পর্যন্ত প্রায় ৪ লক্ষ কোটি টাকা পেয়েছেন। প্রায় ১১ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি হস্তান্তরিত করা হয়েছে। বার্ষিক ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার ফলে গ্রামীণ অর্থনীতি মজবুত হচ্ছে। আমরা কৃষক কেন্দ্রিক ডিজিটাল পরিকাঠামো এমন ভাবে তৈরি করেছি, যাতে এই প্রকল্পের সুবিধা দেশের সব কৃষকের কাছে পৌঁছতে পারে।
বন্ধুগণ,
আপনারা জানেন, আজকের ভারতে কৃষি উৎপাদন রেকর্ড স্তরে পৌঁছেছে। ১০-১১ বছর আগে যেখানে কৃষি উৎপাদন ছিল ২৬.৫ কোটি টন, সেখানে এখন তা ৩৩ কোটি টন ছাড়িয়ে গেছে। আমাদের সরকারের লক্ষ্য হল, বীজ থেকে বাজার পর্যন্ত দৃষ্টিভঙ্গি। কৃষি ক্ষেত্রে সংস্কার, কৃষকের ক্ষমতায়ন এবং শক্তিশালী শৃঙ্খলের মাধ্যমে তা সম্ভব হয়েছে। বাজেটে আমরা পিএম ধন ধান্য কৃষি যোজনা-র কথা ঘোষণা করেছি। এই প্রকল্পে সব চেয়ে কম কৃষি উৎপাদন হয়, দেশের এমন ১০০টি জেলাকে উন্নয়নের জন্য বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে ১০০টি জেলার কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে।
বন্ধুগণ,
বিগত এক দশকে বীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়েছে আইসিএআর। এর ফলে ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ডাল, তৈলবীজ, পশুখাদ্য, আখ সহ বিভিন্ন ফসলের ক্ষেত্রে ২৯০০-র বেশি নতুন বীজ সৃষ্টি করা সম্ভব হয়েছে। আপনারা সবাই জানেন, আজকের মানুষ পুষ্টি সম্পর্কে বেশ সচেতন। সেই কারণে দুগ্ধ ও মৎস্য উৎপাদনের ক্ষেত্রে প্রচুর অর্থ লগ্নি করা হয়েছে। ফল এবং সব্জির উৎপাদন বাড়াতে বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বন্ধুগণ,
২০১৯-এ আমরা পিএম মৎস্য সম্পদ যোজনা চালু করেছিলাম। এর লক্ষ্য ছিল, উন্নত পরিকাঠামো গড়ে তোলা এবং এই ক্ষেত্রকে আরও আধুনিক করে তোলা। আমাদের সরকারের লক্ষ্য হল, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণের আওতায় কোটি কোটি মানুষকে বাসগৃহ দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক ভিত্তিকে মজবুত করা হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে ছোট ছোট কৃষক এবং ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। আমরা ৩ কোটি লাখপতি দিদি তৈরি করার লক্ষ্য স্থির করেছি। ১.২৫ কোটির বেশি বোন লাখপতি দিদি হয়ে উঠেছেন। বাজেটে গ্রামের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার ফলে বহু নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দক্ষতা এবং প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগের ফলে নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের ফলে গ্রামগুলির বিকাশ ঘটবে। এখন আমাদের সকলের কাজের ওপর নজর দেওয়া উচিত। কাজের ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে, কী কী ত্রুটি রয়েছে, কী ধরনের পরিবর্তন প্রয়োজন – সেগুলির দিকে নজর দেওয়া উচিত। একমাত্র তাহলেই আমাদের এই ওয়েবিনার ফলপ্রসূ হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, এক বছরের মধ্যেই আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষকে একটি লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ।
This year's Union Budget aims to make the agriculture sector more resilient and prosperous. Addressing a webinar on 'Agriculture and Rural Prosperity.' https://t.co/5ounXdOelZ
— Narendra Modi (@narendramodi) March 1, 2025
विकसित भारत के लक्ष्य की ओर बढ़ रहे भारत के संकल्प बहुत स्पष्ट हैं।
— PMO India (@PMOIndia) March 1, 2025
हम सभी मिलकर एक ऐसे भारत के निर्माण में जुटे हैं, जहां किसान समृद्ध हो, सशक्त हो: PM @narendramodi
हमने कृषि को विकास का पहला इंजन मानते हुए अपने अन्नदाताओं को गौरवपूर्ण स्थान दिया है।
— PMO India (@PMOIndia) March 1, 2025
हम दो बड़े लक्ष्यों की ओर एक साथ बढ़ रहे हैं - पहला, कृषि सेक्टर का विकास और दूसरा, हमारे गांवों की समृद्धि: PM @narendramodi
हमने बजट में 'पीएम धन धान्य कृषि योजना' का ऐलान किया है।
— PMO India (@PMOIndia) March 1, 2025
इसके तहत देश के 100 सबसे कम कृषि उत्पादकता वाले जिले... low productivity वाले जिलों के विकास पर फोकस किया जाएगा: PM @narendramodi
हमने बजट में 'पीएम धन धान्य कृषि योजना' का ऐलान किया है।
— PMO India (@PMOIndia) March 1, 2025
इसके तहत देश के 100 सबसे कम कृषि उत्पादकता वाले जिले... low productivity वाले जिलों के विकास पर फोकस किया जाएगा: PM @narendramodi
हमारी सरकार ग्रामीण अर्थव्यवस्था को समृद्ध बनाने के लिए प्रतिबद्ध है।
— PMO India (@PMOIndia) March 1, 2025
पीएम आवास योजना-ग्रामीण के तहत करोड़ों गरीबों को घर दिया जा रहा है, स्वामित्व योजना से संपत्ति मालिकों को ‘Record of Rights’ मिला है: PM @narendramodi