Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি ও মৎস্যচাষেরক্ষেত্রে ভারত ও কলম্বিয়ার মধ্যে মউ স্বাক্ষরে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়া দিল্লি: ১৫ ডিসেম্বর:  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার কৃষি ও মৎস্যচাষের ক্ষেত্রে ভারত ওকলম্বিয়ার মধ্যে সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরে অনুমোদন দিল|  

এই মউ কৃষি ও মৎস্যচাষের নিম্নলিখিত ক্ষেত্রেসহযোগিতা প্রদান করবে:  

১. উদ্ভাবনামূলক কৃষি অনুশীলন/পন্থা,  

২. নতুন কৃষি যান্ত্রিকীকরণ,  

*কৃষি বিপণনের সফল মডেল  

১. বীজের উত্পাদনের জন্য কৃষি কোম্পানিগুলোরসহযোগিতায় প্রকল্প তৈরি করা,  

২. উদ্যানবিদ্যায় (সবজি, ফল ও ফুল) উদ্ভাবনামূলকউত্পাদন মডেল এবং মূল্যযুক্ত করার প্রক্রিয়া,  

৩. তথ্যের আদানপ্রদান এবং এস.পি.এস. বিশেষজ্ঞদেরবিনিময়,  

*জেট্রোফা ও কারায়া   

*তেল বীজ ও তেল পাম-এর ক্ষেত্রে গবেষণায় সহযোগিতা,   

১. মৎস্যচাষের ক্ষেত্রে সমুদ্রে মাছধরা,অ্যাকুয়াকালচার এবং গবেষণা ও প্রশিক্ষণ,  

২. ছোট ও বড় আকারের রোমন্থনকারী প্রাণী (গোরু, ভেড়া,ছাগল) এবং শুকরের উত্পাদন বৃদ্ধি, রোগ ও নিরাময়,  

৩. শুকরের প্রক্রিয়াকরণ ও মূল্যযুক্তকরণ|  

এই মউ-এর অধীনে একটি যৌথ কার্যকরী গোষ্ঠী(জে.ডব্লিউ.জি.) গঠিত হবে, যারা আগামী দু’ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি/চূড়ান্তকরবে| এই মউ প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে এবং এর পর যদি দুই পক্ষেরকেউ চুক্তি বাতিল করার ইচ্ছা বা মানসিকতা প্রকাশ না করে থাকে, তাহলে আরও পাঁচবছরের জন্য তা আপনা-আপনি বর্ধিত হবে|