Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেভারত-কেনিয়া সহযোগিতা চুক্তির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


কৃষি ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে এক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হবে ভারতও কেনিয়া। এই মর্মে একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

কৃষি গবেষণা, পশুপালন ও দুগ্ধ উৎপাদন, মৎস্যচাষ, বাগিচা পালন, প্রাকৃতিকসম্পদের ব্যবস্থাপনা, ফসল তোলার পরবর্তী পর্যায়ে বিপণন সহ বাণিজ্যিক উদ্যোগ, মাটিসংরক্ষণ, জলের যোগানের বিষয়টি দেখভাল করা, সেচ ও কৃষি ব্যবস্থার প্রসার, জলবিভাজিকাউন্নয়ন, কৃষি কাজে কীটনাশকের ব্যবহার ও তা নিয়ন্ত্রণ, কৃষির উপযোগী বীজ ও চারারব্যবস্থাপনা এবং কৃষি উপকরণ ও সাজসরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও কেনিয়াপরস্পরের মধ্যে সহযোগিতা করবে প্রস্তাবিত চুক্তির আওতায়।

চুক্তি রূপায়ণের জন্য দু’দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কর্মীগোষ্ঠীগড়ে তোলার কথাও বলা হয়েছে মন্ত্রিসভার কাছে পেশ করা প্রস্তাবটিতে।

যেদিন থেকে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে, সেদিন থেকেই পরবর্তী পাঁচ বছরেরজন্য তা বলবৎ থাকবে। প্রতি পাঁচ বছর অন্তর স্বয়ংক্রিয় ব্যবস্থায় তার পুনর্নবীকরণকরা হবে পরবর্তী আরও পাঁচ বছরের জন্য। তবে, কোন পক্ষ যদি কূটনৈতিকভাবে এই চুক্তিথেকে সরে আসতে চান, তাহলে পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হবে না।

PG/SKD/DM