Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার জন্য তাইওয়ানের সঙ্গে ‘সমঝোতা পত্র’-এর প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি ভারতে ‘তাইপেই ইকনোমিক এন্ড কালচারাল সেন্টার’ এবং তাইওয়ানের তাইপেইয়ে ‘ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশন’-এর মধ্যে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার জন্য পূর্বে অনুমোদিত ‘সমঝোতা পত্র’ (মউ)-এর মঞ্জুরি দিয়েছে।

এই ‘মউ’ কৃষি, উদ্যানশিল্প, প্রাণী পালন, মৎস চাষ, অ্যাকুয়াকালচার এবং খাদ্য প্রক্রিয়াকরণ, বংশগতি বিষয়ক সম্পদের পাশাপাশি পরিবেশের নির্ভরযোগ্যতা বিষয়ক ক্ষেত্র সমূহে সহযোগিতার সংস্থান করবে। উভয়পক্ষ এই সব ক্ষেত্রে সহযোগিতার জন্য দুদেশের বেসরকারি ক্ষেত্রকে উৎসাহিত করবে।

এই ‘মউ’ প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য সাক্ষর করা হবে এবং যদি না কোনো একটি পক্ষ এটাকে বাতিল করতে আগ্রহ/ইচ্ছা প্রকাশ করে, তাহলে তা পরবর্তী পাঁচ বছরের জন্য স্বাভাবিকভাবে নবীকৃত হবে।

SK/JC/SRC/DSC/AGT/S