পিএমইন্ডিয়া
কৃষি এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ওফিলিপিন্সের মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এইঅনুমোদনদানের ফলে কৃষি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে ভারত ওফিলিপিন্সের মধ্যে। এর মধ্য দিয়ে উপকৃত হবে দুটি দেশই।
মউ স্বাক্ষরের পথ ধরে দু’দেশের শ্রেষ্ঠ কৃষি পদ্ধতি সম্পর্কে একদিকে যেমনভারত ও ফিলিপিন্সের মধ্যে সমঝোতার সম্পর্ক আরও উন্নত হয়ে উঠবে, অন্যদিকে তেমনইপারস্পরিক উৎপাদনশীলতারও উল্লেখযোগ্য প্রসার ঘটবে। এর ফলে, আন্তর্জাতিক বাজারে আরওভালোভাবে অবস্থানের সুযোগ পাবে এই দুটি দেশ।
মউ স্বাক্ষরের আওতায় ধান উৎপাদন ও তার প্রক্রিয়াকরণ, বিভিন্ন ধরণের ফসলউৎপাদনের পদ্ধতিগত ক্রিয়া-কৌশল, অনুর্বর জমিতে কৃষি প্রচেষ্টা, জৈব পদ্ধতিতে কৃষিফলন, মাটি ও জলের সংরক্ষণ এবং তার ব্যবস্থাপনা, মাটির উর্বরতা বৃদ্ধি, রেশম চাষ,কৃষি-ভিত্তিক বনায়ন, পশুপালন ব্যবস্থায় পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নততরসহযোগিতার প্রসার ঘটবে ভারত ও ফিলিপিন্সের মধ্যে।
এই মউ-এর আওতায় দু’দেশের সমান সংখ্যক প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে একটিযৌথ কর্মীগোষ্ঠী। প্রতি দু’বছরে একবার গোষ্ঠী মিলিত হবে পালাক্রমে ভারত ওফিলিপিন্সে।
PG /SKD/ SB