পিএমইন্ডিয়া
কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের মউ স্বাক্ষরের বিষয়টিতে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট দেশগুলির বিজ্ঞানী ও কারিগরি বিশেষজ্ঞদের বিনিময় সফরের মাধ্যমে উৎপাদনক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি যেমন সম্ভব হয়ে উঠবে, অন্যদিকে তেমনই কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধিতে উপযুক্ত কৃষি পদ্ধতি ও প্রযুক্তির সদ্ব্যবহারের বিষয়টিও বিশেষ উৎসাহ লাভ করবে। মউ-এর আওতায় যে প্রকল্পগুলি রূপায়িত হবে তার ব্যয়ভার বহন করা হবে সংশ্লিষ্ট দপ্তরের আর্থিক বরাদ্দ থেকে।
PG/SKD/DM