Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কৃষি বিজ্ঞানী নিয়োগ পর্ষদের পুনর্গঠনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি বিজ্ঞানী নিয়োগ পর্ষদ (এএসআরবি)-এর পুনর্গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই পর্ষদে তিন জনের পরিবর্তনে চার জন সদস্য থাকবেন। এর মধ্যে একজন চেয়ারম্যান হবেন। তিন বছরের জন্য অথবা সদস্যদের ৬৫ বছর বয়স হওয়া পর্যন্ত (যেটি আগে হবে) সেই সময়কালের জন্য এই পর্ষদ কাজ করবে। স্বায়ত্ত্বশাসন, গোপনীয়তা, উত্তরদায়ীতা এবং সুদক্ষ কর্মসম্পাদনের জন্য এই পর্ষদকে কেন্দ্রীয় কৃষি গবেষণা পর্ষদ, আইসিএআর-এর থেকে পৃথক করে একে কৃষি মন্ত্রকের কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত করা হবে। পর্ষদের বাজেট বরাদ্দও আইসিএআর-এর থেকে পৃথক করে কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত করা হবে। কৃষি বিজ্ঞানী নিয়োগ পর্ষদের নিজস্ব ক্যাডারের প্রশাসনিক কর্মী থাকবে এবং তাদের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে। এই সিদ্ধান্ত অনুমোদনের ফলে কৃষি বিজ্ঞানী নিয়োগের প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে ফলে কৃষি ও কৃষকরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

CG/PB/SB