পিএমইন্ডিয়া
দেশের কেন্দ্রশাসিতঅঞ্চলগুলির উপ-রাজ্যপাল, অর্থাৎ লেঃ গভর্নরদের বেতন ও ভাতা সংশোধন সম্পর্কিত একটিপ্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এর ফলে, কেন্দ্রীয় সরকারের সচিব পদমর্যাদার সমানবেতন ও ভাতার সুবিধা পাবেন লেঃ গভর্নররা।
মন্ত্রিসভার বৈঠকেস্থির হয়েছে যে ১ জানুয়ারি, ২০১৬ থেকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেঃ গভর্নদের মাসিকবেতন ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকায় উন্নীত করা হবে। এছাড়াও, মহার্ঘভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধাও তাঁরা ভোগ করবেন কেন্দ্রীয় সচিবদের মতোই। তবে, লেঃগভর্নদের বেতন ও ভাতা কোন সময়েই কোন রাজ্যের রাজ্যপালদের বেতন ও ভাতা অতিক্রম করেযাবে না।
এর আগে,কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেঃ গভর্নদের বেতন ও ভাতা সংশোধিত হয়েছিল ১ জানুয়ারি,২০০৬ তারিখে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের সচিবদের ক্ষেত্রে সংশোধিত বেতন ও ভাতাকার্যকর হয়েছে ১ জানুয়ারি, ২০১৬ থেকে।
PG/SKD/DM