Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা কর-এর ভিত্তি ক্ষয় এবং মুনাফা চালান বন্ধে কর চুক্তি সংক্রান্ত পদক্ষেপ রূপায়ণে বহুপাক্ষিক কনভেনশন স্বাক্ষরের সিদ্ধান্ত অনুমোদন করেছে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, কর-এর ভিত্তি ক্ষয় এবংমুনাফা চালান বন্ধে কর চুক্তি সংক্রান্ত পদক্ষেপ রূপায়ণে বহুপাক্ষিক কনভেনশনস্বাক্ষরের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই কনভেনশনটি অর্থনৈতিকসহযোগিতা ও উন্নয়ন সংগঠন (ওইসিডি) এবং জি-২০ গোষ্ঠীর কর ভিত্তি ক্ষয় ও মুনাফাচালান বন্ধে এক উদ্যোগ। কর পরিকল্পনা কৌশলের মাধ্যমে মুনাফা চালান করা হয়ে থাকে।কর সংক্রান্ত আইনের ফাঁকফোকর’কে কাজে লাগিয়ে কৃত্রিম উপায়ে কম কর বা যেখানে করধার্য করা হয় না, সেই স্থানে মুনাফা চালান প্রতিরোধে এই কনভেনশন তৈরি হয়েছে।

চূড়ান্ত কর ভিত্তি ক্ষয় ওমুনাফা চালান (বিইপিএস) প্রতিরোধ প্রকল্পে সার্বিকভাবে ১৫টি পদক্ষেপ’কে চিহ্নিতকরা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে বিইপিএস প্যাকেজ রূপায়ণের জন্য ৩ হাজারেরও বেশিদ্বিপাক্ষিক কর চুক্তি করা প্রয়োজন, যা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। এরইপরিপ্রেক্ষিতে এই সমস্যা মোকাবিলায় একটি বহুপাক্ষিক ব্যবস্থার কথা ভাবা হয়, যাতেসমস্ত দ্বিপাক্ষিক কর চুক্তিগুলি দ্রুত সংশোধন করে বিইপিএস সংক্রান্ত পদক্ষেপগুলিরূপায়ণ করা সম্ভব। এই কাজের জন্য জি-২০ গোষ্ঠীর অর্থমন্ত্রীরা এবং সংশ্লিষ্টদেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নররা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে এই ধরণেরবহুপাক্ষিক একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি অ্যাড-হক গোষ্ঠী গঠনের সিদ্ধান্তনেয়।

১০০টিরও বেশি সদস্যরাষ্ট্রকে নিয়ে এই গোষ্ঠীতে ভারতও অন্তর্ভুক্ত হয়। ২০১৫’র মে মাস থেকে এইবহুপাক্ষিক কনভেনশনের বয়ান চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলে। ২০১৬’র নভেম্বর মাসেরশেষ পর্যন্ত এই কনভেনশনটি চূড়ান্ত করা হয়। মন্ত্রিসভার বৈঠকে আজ এই কনভেনশনস্বাক্ষরের বিষয়েই সবুজ সংকেত দেওয়া হয়েছে।

PG/PB/SB……