পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় সাহায্যপুষ্ট প্রকল্পগুলিকে যুক্তিসঙ্গত করার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীদের উপ-গোষ্ঠী প্রধানমন্ত্রীর কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে| এই গোষ্ঠীর পক্ষ থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ চৌহান মঙ্গলবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির হাতে এই রিপোর্ট তুলে দেন| মুখ্যমন্ত্রীদের এই উপ-গোষ্ঠীতে রয়েছেন মধ্যপ্রদেশ, অরুনাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, কেরালা, মনিপুর, নাগাল্যান্ড, রাজস্থান, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রিগন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপ-রাজ্যপাল|
এই রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুনাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, মনিপুর, রাজস্থান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রিগন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপ-রাজ্যপাল|
প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের এই প্রচেষ্টার জন্য তাঁদের বিশেষ প্রশংসা করেন |
SC/AD/DSC/
A delegation of State CMs presented Report of the Sub-Group of CMs on Rationalization of Centrally Sponsored Schemes pic.twitter.com/e7bygXF8H0
— Narendra Modi (@narendramodi) October 27, 2015
I congratulate the CMs who came together & worked on the report on Rationalization of Centrally Sponsored Schemes. https://t.co/MIbwTJGTYb
— NarendraModi(@narendramodi) October 27, 2015