Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর সংশোধন প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


নাগাল্যান্ড’কে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়, ইম্ফলের আওতায় নিয়ে আসার জন্য ১৯৯২ সালের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় আইন-এ সংশোধন আনার সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এইমর্মে বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব অনুমোদিত হয়।

নাগাল্যান্ড রাজ্যকে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের আওতায় নিয়ে আসার ফলে নাগাল্যান্ডের পশু চিকিৎসা বিজ্ঞানের কলেজটিতে পশুপালন সংক্রান্ত পঠন-পাঠনের ক্ষেত্রে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এরসুবাদে সংশ্লিষ্ট অঞ্চলে আর্থ-সামাজিক পরিস্থিতিরও ব্যাপক পরিবর্তন ঘটবে। নতুননতুন কৃৎকৌশল ও পদ্ধতির সঙ্গে পরিচিতি ঘটবে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষকদের। ফলে,গৃহপালিত পশুর উৎপাদন ও উৎপাদনশীলতারও বিশেষ প্রসার ঘটবে নাগাল্যান্ডে।

প্রসঙ্গত উল্লেখ্য, মণিপুরেকেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থেরদিকে লক্ষ্য রেখে।

PG/SKD/SB