Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় পল্লী উন্নয়ন মন্ত্রক এবং খাদ্য ও কৃষিসংস্থার মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


কেন্দ্রীয়পল্লী উন্নয়ন মন্ত্রক এবং খাদ্য ও কৃষি সংস্থার মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবেসম্মতি দেওয়া হল বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। দেশে পল্লী উন্নয়ন কর্মসূচির সফল রূপায়ণেএবং তাকে আরও উন্নত করে তুলতেই এই মউ স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছিল।

এই মউস্বাক্ষরের ফলে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয়গ্রামীণ জীবিকা মিশনের কাজকর্মের অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি এবং আলাপ-আলোচনারমাধ্যমে ভাগ করে নেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে, ঐ দুটি বিশেষ গ্রামীণ কর্মসূচিরূপায়ণের পথ ধরে কৃষি ও শিল্পোজাত পণ্য, কর্মসংস্থানের বৈচিত্র্যকরণ, গ্রামীণযুবক-যুবতীদের দক্ষতা বিকাশ, সামাজিক সুরক্ষার প্রসার, ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদিক্ষেত্রে অন্তর্ভূক্তিমূলক এবং নিরন্তর কর্মপ্রচেষ্টার প্রসার ও বিকাশ সম্ভব হবে।

ঐ মউস্বাক্ষরের আরেকটি দিক হল – গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, প্রাকৃতিক সম্পদগ্রামের দরিদ্র মানুষদের জন্য সুলভ করে তোলা এবং গ্রামবাসীদের সামাজিক সুরক্ষা ওব্যবহারের প্রয়োজনে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো। এর ফলে, দারিদ্র্য দূরীকরণেরলক্ষ্যে গ্রামবাসীদের সাধারণ স্বার্থ রক্ষা যেমন সম্ভব হবে, অন্যদিকে তেমনই এইকর্মসূচি রূপায়ণের হাত ধরে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ও যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে।

PG/SKD/SB