পিএমইন্ডিয়া
কেন্দ্রীয়মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতনের অতিরিক্ত ২ শতাংশ হারে মহার্ঘভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একই হারে মহার্ঘ ত্রাণদেওয়ার প্রস্তাব অনুমোদন করল। এই অতিরিক্ত ভাতা চলতি বছরের প্রথম দিন অর্থাৎ০১.০১.২০১৭ থেকেই মূল্যবৃদ্ধির মোকাবিলায়।
সপ্তম কেন্দ্রীয়বেতন কমিশনের সুপারিশ মতো স্বীকৃত সূত্র অনুসারে এই বৃদ্ধি হয়েছে। এর ফলে প্রতিবছর রাজকোষের ৫৮৫৭.২৮ কোটি টাকা ব্যয়বৃদ্ধি ঘটবে আর আগামী আর্থিক বছের এই ব্যয়বৃদ্ধিরপরিমান দাঁড়াবে ৬৮৩৩.৫০ কোটি টাকা।
এই সিদ্ধান্তের ফলে৪৮.৮৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৫৫.৫১ লক্ষ অবসরভোগী উপকৃত হবেন।
PG /NS/…