পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে পৃথক শ্রেণী বিভাজনের বিষয়টি বিবেচনার জন্য গঠিত কমিটির কাজের মেয়াদ আরও দু’মাস বাড়ানোর সিদ্ধান্তে কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে। ৩১শে জুলাই পর্যন্ত ঐ কমিটি কাজ করবে। সংবিধানের ৩৪০ ধারা অনুসারে এ সংক্রান্ত কমিশন গঠন করা হয়েছিল। এই নিয়ে ষষ্ঠবারের জন্য কমিটির মেয়াদ বাড়ানো হল। অন্যান্য অনগ্রসর শ্রেণীর কেন্দ্রীয় তালিকার মধ্যে পৃথক শ্রেণী বিভাজনের বিষয়টি মূল্যায়নের জন্য কমিটি বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার জন্য আরও বেশি সময় পাবে এবং এ বিষয়ে একটি সার্বিক রিপোর্ট পেশ করতে পারবে।
উল্লেখ্য,২০১৭ সালের অক্টোবর মাসে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রীমতী জি রোহিনীর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছিল। যে সমস্ত রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে পৃথক শ্রেণী বিভাজন হয়েছে কমিটি সেই রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছে। বিষয়টি নিয়ে কমিশনের অবস্থান সম্বলিত আলোচনাপত্রের ভিত্তিতে মতবিনিময়ের জন্য আরও সময় দরকার বলে কমিটি যে বক্তব্য পেশ করেছে তারই প্রেক্ষিতে কমিটির কাজের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
CG/PB/DM/