Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা আসাম, ছত্তিশগড়, ঝাড়খন্ড, তামিলনাড়ু, ত্রিপুরা ও পুদুচেরিতে তপশিলি উপজাতিদের তালিকায় সংশোধনীর জন্য ‘কনস্টিটিউশন (সিডিউল্ড ট্রাইবস) অর্ডার, ১৯৫০’-এ সংশোধনী আনতে পূর্বেই নির্ধারিত অনুমোদন দিল


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যেবুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচটি রাজ্য যথা আসাম, ছত্তিশগড়, ঝাড়খন্ড, তামিলনাড়ু ও ত্রিপুরার তপশিলি উপজাতিদের তালিকা সংশোধন করতে এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতে নতুন সম্প্রদায় সমূহকেপরিচিতি দেওয়ার জন্য ‘কনস্টিটিউশন (সিডিউল্ড ট্রাইবস)অর্ডার, ১৯৬০’-এ নির্দিষ্ট কতগুলি সংশোধনীর জন্য সংসদে দুইটি বিল উপস্থাপিত করতে অনুমোদন দিয়েছে।

তপশিলি উপজাতিদের তালিকায় অনুমোদিত নিয়মাবলী অনুযায়ী অন্তর্ভুক্ত করা, বাদ দেওয়া এবং অন্যান্য সংশোধনীর জন্য যেসব সম্প্রদায়কে উপযুক্ত বলে পরিলক্ষিত হয়েছে সেগুলি হল: ১. আসামে অন্তর্ভুক্ত করা হবে (১) বোরো, বোরো কছারি, (২) কার্বি (মিকির); ২. ছত্তিশগড়ে অন্তর্ভুক্তকরা হবে (৩) ভুইনিয়া, ভুইয়ান, ভুয়ান (৪) ধানুহার/ ধানুওয়ার, (৫) কিসান, (৬) সাউনরা, সাওনরা, (৭) ধানগাড় এবংছত্তিশগড়েহিন্দি ভাষান্তরের বিজ্ঞপ্তিতে ভ্রম সংশোধন করা হবে; ৩. ঝাড়খন্ডে অন্তর্ভুক্ত করা হবে (৮) ভোগ্‌তা, দেশওয়ারি, গান্‌ঝু, দাওতালবান্দি (দাওয়ালবান্দি), পাটবান্দি, রাউত, মাঝিয়া,খাইরি (খেরি), (৯) পুরান, ৪. তামিলনাড়ুতে অন্তর্ভুক্ত করা হবে (১০) মালায়ালি গৌন্‌ডার (১১) নারিকোরাভান,কুরিভিক্কারান; ৫. ত্রিপুরায় অন্তর্ভুক্ত করা হবে (১২)ডার্লং এবং ৬. পুদুচেরিতে পরিচিতি প্রদান করা হবে (প্রথম নির্দেশ) (১৩) ইরুলার (একই সঙ্গে থাকবে ভিল্লি ওভেট্টাইকারান।

এই বিল আইনে রূপান্তরীত হওয়ার পর তপশিলি উপজাতিদের তালিকায় যেসব সম্প্রদায়কে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে,তারা বর্তমানে চালু প্রকল্পগুলির আওতায় তপশিলি উপজাতিদের জন্য নির্ধারিত সুবিধাবলীর সুযোগ গ্রহন করতে পারবে। এই ধরনের কয়েকটি প্রধানতম প্রকল্পের মধ্যে রয়েছে মাধ্যমিকোত্তর বৃত্তি, ন্যাশনাল ওভারসিসি স্কলারশিপ, ন্যাশনাল ফেলোশিপ, উচ্চ শ্রেণির শিক্ষা, ‘ন্যাশনাল সিডিউন্ড ট্রাইসব্‌ ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’ থেকে সহজ শর্তে ঋণ, তপশিলি উপজাতি গোষ্ঠির বালক ও বালিকাদের জন্য ছাত্রাবাস ইত্যাদি। উল্লিখিত এই বিষয়গুলি ছাড়াও তারা চাকরির ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ভর্তি হওয়ার জন্য সংরক্ষণের সুবিধা নিতে যোগ্য বলে বিবেচিত হবে।

কার্যকারণ বশত, ঝাড়খন্ডের ক্ষেত্রে তপশিলি জাতিদের (এস সি) তালিকায় এবং কেন্দ্রীয়/রাজ্য পর্যায়ের ‘অন্যান্য পশ্চাদপদ শ্রেণি’ (ও বি সি)/ ‘অত্যন্ত পশ্চাদপদ শ্রেণি’ (এম বি সি) তালিকায় বর্তমানে প্রচলিত তালিকভুক্তিতের সংশোধন করা হবে।

SK/JC/SRC/DSC/AGT/S