Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা আয়কর দপ্তরের সুসংবদ্ধ ই-ফাইলিং ও কেন্দ্রীয় প্রসেসিং সেন্টার ২.০ প্রকল্প খাতে ব্যয় অনুমোদন করল


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আয়কর দপ্তরের সুসংবদ্ধ ই-ফাইলিং এবং কেন্দ্রীয় প্রসেসিং সেন্টার ২.০ প্রকল্প রূপায়ণের জন্য ৪ হাজার ২৪১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও, মন্ত্রিসভা ২০১৮-১৯ অর্থবর্ষ পর্যন্ত বর্তমান কেন্দ্রীয় প্রসেসিং সেন্টার – ইনকাম ট্যাক্স রিটার্ন (সিপিসি – আইটিআর) ১.০ প্রকল্প খাতে ১ হাজার ৪৮২ কোটি ৪৪ লক্ষ টাকা খরচের বিষয়েও সম্মতি দিয়েছে।

এই প্রকল্পের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে – করদাতাদের স্বার্থে আরও দ্রুত ও নিখুঁত হিসাব-নিকাশ প্রদান করা; প্রথম প্রয়াসেই সঠিক পদক্ষেপ গ্রহণ; ব্যবহারকারীদের সব পর্যায়ে আরও বেশি সন্তুষ্টি প্রদান; নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করা; স্বেচ্ছায় কর প্রদানের প্রবণতা বাড়ানো এবং বকেয়া দাবি-দাওয়ার যথাযথ নিষ্পত্তি।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে আয়কর দপ্তরের পাশাপাশি, করদাতারাও আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে লাভবান হবেন। নিখুঁত কাজকর্ম সম্পাদনে আরও সুবিধা পাওয়া যাবে এবং সময় সাশ্রয় হবে। সেই সঙ্গে, করদাতাদের বকেয়া দাবি-দাওয়া নিষ্পত্তি আরও দ্রুততর হবে। এছাড়াও, সব শ্রেণীর করদাতাদের দাখিল করা রিটার্নগুলির প্রসেসিং – এর ক্ষেত্রে একই ধরণের সমতা আসবে। করদাতাদের আর্থিক অবস্থা নির্বিশেষে করের হিসাব-নিকাশে আরও স্বচ্ছতা সুনিশ্চিত হবে।

এমনকি, এই প্রকল্পের মাধ্যমে দাখিল রিটার্নগুলির প্রক্রিয়া দ্রুততর হবে এবং করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরতযোগ্য অর্থ সরাসরি আয়কর বিভাগের মধ্যস্থতা ছাড়াই জমা পড়বে। এমনকি, করদাতারা মোবাইল অ্যাপ, ই-মেল ও এসএমএস মারফৎ কর রিটার্নের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে স্বচ্ছতা ও দায়বদ্ধতা সুনিশ্চিত হবে।

CG/BD/SB