Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা এশীয়ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বিত গ্রামোন্নয়নের জন্য হায়দরাবাদে একটি সিরডাপকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেএশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বিত গ্রামোন্নয়নের জন্য হায়দরাবাদে একটিসিরডাপ কেন্দ্র স্থাপনের অনুমোদন করেছে। এর জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ওএশীয়- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত কেন্দ্র সিরডাপের সঙ্গে একটিচুক্তি স্বাক্ষরের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে। হায়দরাবাদে জাতীয় গ্রামোন্নয়ন ওপঞ্চায়েত রাজ সংস্থায় এই কেন্দ্রটি স্থাপন করা হবে।

এর ফলে, এই অঞ্চলের দেশগুলিতে কর্মরত গ্রামোন্নয়নের ক্ষেত্রে বিশেষজ্ঞসংগঠনগুলির সঙ্গে নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক তথ্য আদান-প্রদান সম্ভবহবে। জাতীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ সংস্থায় একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার কাজেওএই সিদ্ধান্ত সহায়ক হবে। সিরডাপ সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রক এবং সংস্থার সঙ্গেযোগাযোগের মাধ্যমে জাতীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ সংস্থার মরযাদা বৃদ্ধি হবে।সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শিক্ষক ও আধিকারিকদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতেরপথ সুগম হবে। সি এম সি সদস্য রাষ্ট্রগুলির দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিতে সুসংহতগ্রামোন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কাজই হবে প্রস্তাবিত এই কেন্দ্রের প্রধানউদ্যোগ।

সিরডাপ সংস্থাটি ১৯৭৯ সালে এই অঞ্চলে আন্তঃসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলিরএকটি সংগঠন। রাষ্ট্রসঙ্ঘের কৃষি ও খাদ্য সংগঠন এবং রাষ্ট্রসঙ্ঘের অন্যান্য কিছুসংগঠনের সহায়তায় এটি কাজ করে থাকে। ভারত এই সংগঠনের এক অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।সংগঠনটির কাজ হ’ল, সমন্বিত গ্রামোন্নয়নের ক্ষেত্রে গবেষণামূলক কাজ, প্রশিক্ষণ এবংতথ্য বিনিময় করে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা।

PG/PB/SB