Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন অব ইন্ডিয়া (ডি জি সি এ) এবং ফ্রেঞ্চ সিভিল অ্যাভিয়েশন অথরিটি-র মধ্যে ‘মউ’ সাক্ষরে অনুমোদন দিল


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন’ (আই সি এ ও)-এর গুণমান ও সুপারিশকৃত চর্চা সমূহের প্রতি উৎসাহ দান ও রপায়ন করার জন্য ‘কারিগরিগত সহযোগিতা কর্মসূচি’ রূপায়িত করতে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন অব ইন্ডিয়া’ (ডি জি সি এ) এবং ফ্রান্সের ‘ফ্রেঞ্চ সিভিল আভিয়েশন অথরিটি- ডিরেক্‌স জেনারেল দ্য ল’ অ্যাভিয়েসঁ সিভিল’ (ডি জি এ সি)-এর মধ্যে একটি অনুমোদন-উত্তর ‘সমঝোতা পত্র’ (মউ)সাক্ষর মঞ্জুর করেছে।

দুই দেশের সরকারের দ্বারা অনুমোদিত হওয়ার পর উভয় দেশের তরফে মউ-এ সাক্ষর করা হয় এবং চার বছরের জন্য এর মেয়াদ থাকবে।

এই কারিগরিগত সহযোগিতা কর্মসূচিটি মাধ্যমে ডি জি সি এ-র আধিকারিকরা দক্ষতা ও বিশেষজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে উপকৃত হবে। এছাড়াও এই ‘মউ’ দুই পক্ষের মধ্যে তাদের ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ম্যানেজার ইত্যাদিদের প্রশিক্ষণ প্রদানের জন্য সহযোগিতা রূপায়নের ক্ষেত্রে সুবিধা দেবে।

SK/JC/SRC/DSC/AGT/S