Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্নবীকরণযোগ্ যশক্তি ক্ষেত্রে ফোরাম অফ রেগুলেটর বা নিয়ামকদের মঞ্চ ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফররেগুলেটারি ইউটিলিটি কমিশনার-এর মধ্যে একটি সমঝোতা অনুমোদন করেছে


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ফোরাম অফ রেগুলেটর বা নিয়ামকদেরমঞ্চ ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রেগুলেটারি ইউটিলিটি কমিশনার-এর মধ্যে একটিসমঝোতা অনুমোদিত হয়েছে। ব্যাপক ভিত্তির গ্রিড সংযুক্তির ক্ষেত্রে এই সমঝোতা হবে।

এই সমঝোতার ফলে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতারনিম্নলিখিত ব্যবস্থা করা যাবে –

১) আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোয়, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রেরজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের একটি রূপরেখা গড়ে তোলা।

২) পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়নের ক্ষেত্রে নিয়ামক সংস্থারহস্তক্ষেপ। যেমন – রাজ্য ও জাতীয় পর্যায়ে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে,যন্ত্রপাতি কেনার জন্য যে বাধ্যতামূলক বিষয়গুলি রয়েছে, সে বিষয়ে নজরদারি। এছাড়াও,পুনর্নবীকরণযোগ্য শক্তি শংসাপত্রের রূপরেখা।

৩) এই ধরনের শক্তি ব্যবহারের পূর্বাভাষ প্রদানের পদ্ধতি।

৪) বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি।

৫) পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের পূর্বাভাষ এবং এই পূর্বাভাষ কাজেলাগানো।

৬) পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সমন্বয়।

৭) পুনর্নবীকরণযোগ্য শক্তির গ্রিডে নিয়মকানুনের মান্যতা সুনিশ্চিতকরণএবং নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা।

৮) পুনর্নবীকরণযোগ্য শক্তির সহায়ক পরিষেবাসমূহ এবং

৯) তথ্য বিশ্লেষণকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত গ্রহণ।

এই সমঝোতার ফলে দেশের মূল বিদ্যুৎ গ্রিডে পুনর্নবীকরণযোগ্য শক্তিকেযুক্ত করার ক্ষেত্রে সুপরিচালন ব্যবস্থার মাধ্যমে ভারতের বিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগবৃদ্ধি পাবে। প্রস্তাবিত এই সমঝোতার মূল লক্ষ্য হচ্ছে, দেশের বিদ্যুৎ গ্রিডকেপরিবেশ-বান্ধব করে তোলা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরিচ্ছন্ন শক্তিক্ষেত্রে যে অংশীদারিত্ব চুক্তি হয়েছে, তারই অঙ্গ হিসাবে এই সমঝোতা অনুমোদন করাহয়েছে।

PG/PB/SB