পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভারতের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং অস্ট্রিয়া পরিবহণ, উদ্ভাবন এবং প্রযুক্তি বিষয়ক ফেডারেল মন্ত্রকের সঙ্গে সড়ক পরিকাঠামো ক্ষেত্রে প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতাপত্র অনুমোদন করা হয়েছে। এই সমঝোতার মাধ্যমে সড়ক পরিবহণ, পরিবহণ পরিকাঠামো উন্নয়ন, পরিচালন ও প্রশাসন, সড়ক নিরাপত্তা এবং অত্যাধুনিক পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একটি কাঠামো তৈরি করা হবে। এছাড়া, দু’দেশের মধ্যে বাণিজ্য ও আঞ্চলিক ক্ষেত্রের সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এই সমঝোতা কার্যকর ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
CG/PB/SB