পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও বলিভিয়ার মধ্যে স্বাক্ষরিত ভূতত্ত্ববিদ্যা ও খনিজসম্পদ সংক্রান্ত সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটি মঞ্জুর করা হয়। বলিভিয়ায় গত মার্চ মাসে এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল।
এই সমঝোতাপত্র অনুযায়ী, ভারত ও বলিভিয়ার মধ্যে খনিজসম্পদ সংক্রান্ত সহযোগিতা গড়ে উঠবে। খনিজ সম্পদের বিষয়ে নানা তথ্য আইন ও নীতি কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক মতবিনিময়ের জন্য আলাপ-আলোচনার ব্যবস্থা করা, দু’দেশের মধ্যে প্রযুক্তির আদান-প্রদান সহ নানা ক্ষেত্রে এই সমঝোতাপত্র সহায়ক হবে।
CG/CB/SB