পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে রেল সংক্রান্ত সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি অবগত করা হয়। প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে রেল মন্ত্রকের রিসার্চ ডিজাইন এন্ড স্যান্ডারড ইনস্টিটিউট এবং রাশিয়ার পক্ষে সে দেশের রেল পরিবহণ সংস্থার রিসার্চ ডিজাইন ইনস্টিটিউট ফর ইনফরমেশন টেকনোলজি, সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন সমঝোতাপত্রটিতে সাক্ষর করে।
এর ফলে দুটি সংস্থার পারস্পরিক অনুমোদনক্রমে তথ্যের আদানপ্রদান, বিশেষজ্ঞদের বৈঠক, আলোচনাসভার আয়োজন, কারিগরি কারণে সফরের ব্যবস্থা করা যাবে। এপ্রিল মাসে এই সমঝোতাপত্রটি সাক্ষরিত হয়।
****
CG/CB/