Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের প্রতিযোগিতা আয়োগের আকারপরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে ভারতের প্রতিযোগিতা আয়োগ (সিসিআই)-এর গঠনগত পরিবর্তনেরসিদ্ধান্ত অনুমোদন করেছে। এখন থেকে ১ জন চেয়ারপার্সন এবং ৬ জন সদস্য (মোট ৭ জন)-এরজায়গায় ১ জন চেয়ারপার্সন এবং ৩ জন সদস্য (মোট ৪ জন) থাকবেন। সদস্যদের জন্যবর্তমানে খালি পদ দুটি এবং একটি অতিরিক্ত খালি পদ (২০১৮-র সেপ্টেম্বরে, যা খালিহওয়ার কথা রয়েছে) আর পূরণ করা হবে না। বর্তমান পদাধিকারির কাজের মেয়াদ শেষ হলে এইঅতিরিক্ত পদটি খালি হবে। 

সুবিধা – 

‘ন্যূনতম সরকার – সর্বাধিক সুপ্রশাসন’-এর সরকার ঘোষিতলক্ষ্য অনুসারে এই প্রস্তাব অনুমোদনের ফলে আয়োগের ৩টি সদস্য পদ কমবে। বিভিন্নসংস্থার একত্রিকরণ প্রক্রিয়াকে সহজ করে তোলার সরকারি লক্ষ্যের অঙ্গ হিসাবে মন্ত্রক২০১৭ সালে ‘ডি মিনিমিস’-এর পর্যায়ে সংশোধন করেছে। সমস্ত ধরনের যেসব কর্মপদ্ধতিরমাধ্যমে সম্পদ এবং টার্নওভারের হিসাব করা হয়, এই ধরনের সব ক্ষেত্রেই নতুন এই নিয়মকার্যকর হবে। বিভিন্ন সংস্থা যখন একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সংশ্লিষ্টসংস্থাগুলি কমিশনের কাছে যেসব নোটিশ জমা দিতে হয়, নতুন নিয়ম অনুসারে তার সংখ্যাকমবে, ফলে কমিশনের কাজের বোঝা লাঘব হবে। 

এছাড়া, শুনানির ক্ষেত্রে দ্রুততার ফলে বিভিন্ন সংস্থারএকত্রিকরণের প্রস্তাব দ্রুত অনুমোদিত হবে এর ফলে কর্পোরেট সংস্থাগুলি ব্যবসায়িকপ্রক্রিয়া উৎসাহিত হবে এবং দেশে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  

পটভূমি – 

২০০২-এর প্রতিযোগিতা আইনে ৮ (১) ধারানুযায়ী আয়োগে ১ জনচেয়ারপার্সন এবং ন্যূনতম ২ জন এবং সর্বোচ্চ ৬ সদস্য থাকতে পারেন। বর্তমানে ১ জনচেয়ারপার্সন এবং ৪ জন সদস্য রয়েছেন।  

প্রাথমিক পর্যায়ে আইনটিতে ১ জন চেয়ারপার্সন এবং ১০ জনেরকম সদস্য রাখার সংস্থান ছিল। কারণ, ২ জন সদস্য নিয়ে একটি প্রধান বেঞ্চ, একটিঅতিরিক্ত বেঞ্চ অথবা একত্রিকরণ সংক্রান্ত বেঞ্চ গঠন করার প্রয়োজন হ’ত। ২০০৭-এরপ্রতিযোগিতা (সংশোধনী আইন)-এর ২২ নম্বর ধায় সংশোধনের ফলে বেঞ্চ গঠনের সংস্থান তুলেদেওয়া হয়। এই সংশোধনীতে ১ জন চেয়ারপার্সন ও ২ জন সদস্য নিয়ে একটি প্রতিযোগিতাঅ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের সংস্থান রাখা হয়। তবে নতুন সংশোধনীতে কমিশনের গঠনগতআকার না কমিয়ে ১ জন চেয়ারপার্সন, কমপক্ষে ২ জন সদস্য এবং সর্বোচ্চ ৬ জন সদস্যরাখার কথা বলা হয়েছে। কমিশনের কাজের শুরু থেকেই কলেজিয়ান পদ্ধতিতে কাজ চালানোহচ্ছে। জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেও প্রতিযোগিতা কর্তৃপক্ষগুলির গঠনগতআকার অনুরূপ।   

  

PG/PB/ SB