পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুম্বাইয়ের সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য টেকনিক্যাল সদস্যের একটি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করেছে। ভারত সরকারের সচিব পর্যায়ের সমতুল এই পদটির বেতন হবে ২,২৫,০০০ টাকা। অথবা, সপ্তম বেতন কমিশনের ১৭ নম্বর পর্যায়ের স্কেলে।
নতুন এই পদ সৃজনের ফলে মুম্বাইয়ে সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনালের একটি অতিরিক্ত বেঞ্চ গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে, সেবি, আইআরডিএ এবং পিএফআরডিএ-তে সিকিউরিটি, পেনশন তহবিল এবং বিমা তহবিল সংক্রান্ত বকেয়া আপিলগুলি নিষ্পত্তির সুবিধা হবে। ফলে, লগ্নিকারী, পেনশন-প্রাপক এবং সাধারণ মানুষও উপকৃত হবেন।
CG/PB/SB